• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Headline
নিজের ফেসবুকের সমস্যা থেকে সাইবার উদ্যোক্তা হওয়ার গল্প মোজাম্মেলের এতিমখানায় বৃক্ষরোপণ করলেন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০১-এর বন্ধুরা শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন এমপি বাচ্চু শ্রীপুরে ৮০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা শ্রীপুরে চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত একটি পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার লোকসংগীতে বিটিভির ‘ক’ শ্রেণির শিল্পী হলেন রোজিনা আক্তার বাল্যবিবাহ প্রতিরোধের নামে অর্থ আদায়ের অভিযোগ,শ্রীপুরে আশিকের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তে প্রশাসন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপাসিয়ায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে  দুটি বসতবাড়ি পুড়ে ছাই 

কালিয়াকৈরে সরকারী টাকায়  কেনা চেয়ার ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার 

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মোঃমাইনুল সিকদার,কালিয়াকৈর(গাজীপুর)
অবশেষে ব্যাক্তিগত অফিসে নেওয়া সরকারী টাকায় কেনা ইউনিয়ন পরিষদের সেই চেয়ারগুলো পরিষদে ফেরত দিয়েছেন কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর তরিঘরি করে তার লোকজনদের দিয়ে চেয়ারগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। এদিকে সরকারী টাকায় কেনা ইউনিয়ন পরিষদের চেয়ার চেয়ারম্যানের ব্যাক্তিগত অফিসে শিরোনামে খবর প্রকাশের পর এলাকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কালিয়াকৈর চাপাইর ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রাজ্জাক বলেন, চেয়ারগুলো ইউনিয়ন পরিষদে ফেরত আনা হয়েছে।
উল্লেখ্য,কালিয়াকৈর উপজেলার ২ নং চাপাইর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রায় ৭ মাস আগে সরকারী টাকায় কেনা ইউনিয়ন পরিষদের ১২টি চেয়ারের মধ্যে ২টি চেয়ার প্রায় ৪ কিলোমিটার দুরে কালিয়াকৈর বাজারে তার ব্যাক্তিগত অফিসে নিয়ে যায়। পরিষদের সচিব আব্দুর রাজ্জাক চেয়ার দুটি পরিষদে ফেরত আনার জন্য বার বার বললেও চেয়ারম্যান আনোয়ার হোসেন কোন কর্ণপাত না করে দলীয় প্রভাব খাটিয়ে তার ব্যক্তিগত অফিসে ব্যবহার করতে থাকে। গত মঙ্গলবার বিকেলে গণমাধ্যম কর্মীরা ইউনিয়ন পরিষদে গিয়ে বিষয়টির সত্যতা পায়। পরে এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর  তরিঘরি করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন তার ব্যক্তিগত অফিস থেকে চেয়ারগুলো ইউনিয়ন পরিষদে ফেরত নিয়ে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা