• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
Headline
শ্রীপুরে ৪ ফ্যান, মোটর, কয়েকটি বাল্ব ও ১টি ফ্রিজ ব্যবহার করেই মাসে ৩৭ হাজার টাকা বিদ্যুৎ বিল!  একাধিকবার অফিসে যোগাযোগ করেও মিলছে না কোনো সমাধান শ্রীপুরে জামায়াতের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয় সভা ও সহায়তা প্রদান শ্রীপুরে সুতিয়া নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু চলমান জ্বালানি সংকটের জন্য ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার দায়ী- গণতান্ত্রিক বাম ঐক্য কালীগঞ্জে মাংস বিক্রিতে আইন না মানায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ে চালক হত্যা তিনজন গ্রেপ্তার, সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন শ্রীপুরে ফিডের দাম বৃদ্ধির প্রতিবাদে মহাসড়ক অবরোধ, খামারিদের আল্টিমেটাম সিরাতুন্নবী (সা.) উপলক্ষে শ্রীপুরে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতা কালিয়াকৈরে সরকারী টাকায়  কেনা চেয়ার ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার 

সিরাতুন্নবী (সা.) উপলক্ষে শ্রীপুরে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতা

Reporter Name / ২৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা: পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচারের শিক্ষা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার রাজাবাড়ী ইসলামিয়া আলিম মাদ্রাসায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজাবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত প্রতিযোগিতায় শিক্ষার্থী ও তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও উপজেলা জামায়াতে ইসলামী মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বক্তব্য দেন রাজাবাড়ী ইসলামিয়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল কাইয়ুম, ছাত্রশিবির গাজীপুর সদর উপজেলা সভাপতি মো. সফর আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজাবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি আসিফ আহমেদ। সঞ্চালনা করেন ছাত্রশিবির ভাওয়ালগড় ইউনিয়ন শাখার সেক্রেটারি আরাফাত আহমেদ।

এ সময় ছাত্রশিবিরের শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, চরিত্র, ন্যায়বিচার ও মানবিকতার শিক্ষা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলে ব্যক্তি, পরিবার ও সমাজে সততা, নৈতিকতা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি বলেন, বর্তমান প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই হবে না; তাদের নৈতিকতা, সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। জ্ঞানচর্চার পাশাপাশি মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে তরুণদের জানার সুযোগ তৈরি করা প্রয়োজন।

তিনি আরও বলেন, একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সততা, ইনসাফ, সহমর্মিতা ও মানবিকতার কোনো বিকল্প নেই। মহানবী (সা.)-এর জীবন এসব গুণের অনন্য দৃষ্টান্ত। তাঁর আদর্শ ধারণ করে মেধাবী, সৎ, দেশপ্রেমিক ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে হবে।
কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা আগ্রহ ও উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। প্রতিযোগীদের উৎসাহিত করতে আয়োজকদের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়।

আয়োজকরা জানান, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে তরুণ প্রজন্মকে জানাতে এবং তাদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা