• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে ৪ ফ্যান, মোটর, কয়েকটি বাল্ব ও ১টি ফ্রিজ ব্যবহার করেই মাসে ৩৭ হাজার টাকা বিদ্যুৎ বিল!  একাধিকবার অফিসে যোগাযোগ করেও মিলছে না কোনো সমাধান শ্রীপুরে জামায়াতের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয় সভা ও সহায়তা প্রদান শ্রীপুরে সুতিয়া নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু চলমান জ্বালানি সংকটের জন্য ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার দায়ী- গণতান্ত্রিক বাম ঐক্য কালীগঞ্জে মাংস বিক্রিতে আইন না মানায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ে চালক হত্যা তিনজন গ্রেপ্তার, সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন শ্রীপুরে ফিডের দাম বৃদ্ধির প্রতিবাদে মহাসড়ক অবরোধ, খামারিদের আল্টিমেটাম সিরাতুন্নবী (সা.) উপলক্ষে শ্রীপুরে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতা কালিয়াকৈরে সরকারী টাকায়  কেনা চেয়ার ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার 

শ্রীপুরে সুতিয়া নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু

Reporter Name / ৬ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে সুতিয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপ্তা বেলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সুতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। দুই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে পরিবার, বিদ্যালয় ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো, উপজেলার বাপ্তা গজারগাছিয়া গ্রামের রুহুল আমিন শেখের ছেলে মাহমুদুল হাসান রাব্বি (১২) এবং একই গ্রামের মুস্তাকিম (১২)। তারা দুজনই বাপ্তা বেলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের পাশে সুতিয়া নদীতে একসঙ্গে গোসল করতে নামে রাব্বি ও মুস্তাকিম।
একপর্যায়ে তারা নদীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
পরে স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ চেষ্টার পর দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একই বিদ্যালয়ের দুই পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর এমন করুণ মৃত্যুতে বিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের আবহ। সহপাঠীদের অনেকেই কান্নায় ভেঙে পড়ে। শিক্ষক ও স্বজনদের মধ্যেও দেখা গেছে শোকের ছাপ।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা