• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে ৪ ফ্যান, মোটর, কয়েকটি বাল্ব ও ১টি ফ্রিজ ব্যবহার করেই মাসে ৩৭ হাজার টাকা বিদ্যুৎ বিল!  একাধিকবার অফিসে যোগাযোগ করেও মিলছে না কোনো সমাধান শ্রীপুরে জামায়াতের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয় সভা ও সহায়তা প্রদান শ্রীপুরে সুতিয়া নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু চলমান জ্বালানি সংকটের জন্য ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার দায়ী- গণতান্ত্রিক বাম ঐক্য কালীগঞ্জে মাংস বিক্রিতে আইন না মানায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ে চালক হত্যা তিনজন গ্রেপ্তার, সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন শ্রীপুরে ফিডের দাম বৃদ্ধির প্রতিবাদে মহাসড়ক অবরোধ, খামারিদের আল্টিমেটাম সিরাতুন্নবী (সা.) উপলক্ষে শ্রীপুরে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতা কালিয়াকৈরে সরকারী টাকায়  কেনা চেয়ার ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার 

কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয় সভা ও সহায়তা প্রদান

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

কাপাসিয়া (গাজীপুর) : প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অ্যাসিসটিভ ডিভাইস ক্রয়ের লক্ষ্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। ২৫ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এসব সহায়তা দেয়া হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আরিফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, উপজেলা প্রাইমারি এডুকেশনের ইন্সট্রাক্টর একেএম ওবায়েদুল্লাহ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোসা: লুৎফুন্নেছা, মনিরা খাতুন, প্রধান শিক্ষক মনিরুজ্জামান, মুসলিমা আক্তার সুইটি, সমিতির আয়-ব্যয়ের হিসাব তুলে ধরে বক্তব্য রাখেন আমজাদ হোসেন, নজরুল ইসলাম, আশরাফুল আলম প্রমুখ।

কাপাসিয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ১৯ জন শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৬২ হাজার টাকা চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে। শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা পরিবারের এটি একটি অনন্য উদ্যোগ। প্রতিবন্ধীতার মাত্রা অনুযায়ী যার যে চিকিৎসা প্রয়োজন সেই অনুযায়ী সহায়তা প্রদান করা হয়।

এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সাধারণ পাঠদানের পাশাপাশি বিশেষ যত্ন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়। তাদের জন্য সরকার থেকে হুইলচেয়ার, ক্র্যাচ, চশমা এবং হেয়ারিং ডিভাইস বা শোনার যন্ত্র দেওয়া হয়। শ্রেণিকক্ষে এসব শিশুর জন্য সামনের সারিতে বসার সুব্যবস্থা রাখা হয় যাতে তারা ব্ল্যাকবোর্ড ও শিক্ষকের কথা স্পষ্টভাবে দেখতে ও শুনতে পায়। শারীরিক বা মানসিক ভিন্নতার কথা বিবেচনা করে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ ও সহজ শিখন পদ্ধতি ব্যবহার করার নির্দেশনা দেয়া হয়েছে।

বিশেষ করে “গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া” নামে একটি প্রকল্প বাস্তবায়নের জন্য সার্বিক বিবেচনায় রয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী “আমাদের ক্যাম্পাস, পরিচ্ছন্ন রাখিবো বারো মাস” এই প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্ব দিয়ে এ প্রকল্প বাস্তবায়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকার উপর জোর দেয়া হয়। কার্যক্রম শুরুর ২১ দিন পর্যন্ত ভিজিলেন্স টিম সরেজমিনে প্রত্যেকটি বিদ্যালয়ের সার্বিক দিক বিবেচনা করে মূল্যায়ন করবেন। পর্যায়ক্রমে তা জাতীয় ভাবে মূল্যায়ন করা হবে। এব্যাপারে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা