• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত একটি পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার লোকসংগীতে বিটিভির ‘ক’ শ্রেণির শিল্পী হলেন রোজিনা আক্তার বাল্যবিবাহ প্রতিরোধের নামে অর্থ আদায়ের অভিযোগ,শ্রীপুরে আশিকের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তে প্রশাসন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপাসিয়ায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে  দুটি বসতবাড়ি পুড়ে ছাই  পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন শ্রীপুরে রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ, বৃদ্ধকে হুমকি রেজিস্টারে কম, গুদামে বেশি সার: কালীগঞ্জে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে  ঝটিকা  মিছিল 

শ্রীপুরে চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শ্রীপুর টেংরা সড়কে ১নং ওয়ার্ড শ্রীপুর উত্তরপাড়া  এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি, এমন বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা এলাকায় মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, মাদকাসক্তি ও মাদক ব্যবসার কারণে সমাজে নানা ধরনের অপরাধ বাড়ছে। বিশেষ করে চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। তাই মাদক নির্মূলের পাশাপাশি চুরি-ছিনতাই বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
মানববন্ধনে ১নং ওয়ার্ড শ্রীপুর উত্তর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা