• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Headline
শীতলক্ষ্যার তীরে বালু ভরাটের আয়োজন, জব্দ ৫০ হাজার ঘনফুট নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে শ্রীপুরে ছাত্রদলের মিছিল শ্রীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ফারজানা ইয়াসমিন শালবন সেতুর নিচে রহস্যময় প্যাকেট, খুলতেই বের হলো বিদেশি পিস্তল ভালুকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ দীর্ঘদিনের শিক্ষাসেবার স্বীকৃতি পেলেন শ্রীপুরের ৩২ শিক্ষক কালিয়াকৈরে কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি ১৫ লাখ টাকা শ্রীপুরে তালাবদ্ধ টিনের ঘরে আগুন, কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু কালিয়াকৈরে দিনে ৮-৯ ঘণ্টা লোডশেডিং তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত, ব্যাহত শিল্প ও চিকিৎসাসেবা

শ্রীপুরে তালাবদ্ধ টিনের ঘরে আগুন, কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু

Reporter Name / ৩৭ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
Oplus_131072

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বিরোধপূর্ণ জমিতে থাকা একটি তালাবদ্ধ টিনের ঘরে আগুন লেগে দেলোয়ার হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনাটি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ী এলাকায় রাজেন্দ্রপুর-কাপাসিয়া আঞ্চলিক সড়কের পাশে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের বুধু মিয়ার ছেলে। তাঁর বাবা সাটিয়াবাড়ী খাসপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালান এবং মা একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। দেলোয়ার চলতি বছর সাটিয়াবাড়ী নূর মডেল স্কুল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাটিয়াবাড়ী এলাকায় জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলছে। ওই জমিতে একটি জরাজীর্ণ টিনের ঘর নির্মাণ করে থাকতেন হুরমত আলী শেখ। শনিবার বিকেলে তিনি ঘরে তালা দিয়ে বাজারে যান।
জানাযায়, সন্ধ্যার দিকে দেলোয়ার বাড়ি থেকে বের হন। এর আগে তিনি একটি সাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চাকরির জন্য সাক্ষাৎকার দিয়েছিলেন বলে পরিবারের সদস্যরা জানান।
রাতের দিকে স্থানীয় লোকজন ওই ঘরের ভেতর আগুনের ফুলকি দেখতে পান। পরে ঘরের তালা ভেঙে দেলোয়ারকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জমির মালিক হুরমত আলী শেখ বলেন, জমি নিয়ে তাঁর চাচাতো ভাই ফাইজুদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জমি পাহারা দেওয়ার জন্য সেখানে টিনের ঘরটি নির্মাণ করা হয়েছে। দিনের বেলায় ঘরটি তালাবদ্ধ থাকে এবং তিনি রাতে এসে সেখানে ঘুমান।
হুরমত আলী বলেন, শনিবার রাতে তিনি রাজেন্দ্রপুর বাজারে দুধ বিক্রি করছিলেন। এ সময় ফোনে ঘরে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে ঘরের ভেতর একজনের চিৎকার শুনতে পান। পরে স্থানীয় লোকজন তালা ভেঙে তাঁকে উদ্ধার করেন। তাঁর দাবি, ঘরের ভেতর পেট্রল বা কেরোসিনের মতো গন্ধ পাওয়া গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তিনি নিশ্চিত নন।
দেলোয়ারের বাবা বুধু মিয়া বলেন, তাঁর ছেলে চলতি বছর এসএসসি পাস করে চাকরির চেষ্টা করছিলেন। সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য যোগাযোগ করছিলেন তিনি। তবে ওই ঘরে দেলোয়ার কেন গিয়েছিলেন, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, নিহতের মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঘরটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং দেলোয়ারের মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত ঘটনা জানতে পুলিশ তথ্য সংগ্রহ করছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর দেলোয়ারের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা