• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
Headline
শীতলক্ষ্যার তীরে বালু ভরাটের আয়োজন, জব্দ ৫০ হাজার ঘনফুট নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে শ্রীপুরে ছাত্রদলের মিছিল শ্রীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ফারজানা ইয়াসমিন শালবন সেতুর নিচে রহস্যময় প্যাকেট, খুলতেই বের হলো বিদেশি পিস্তল ভালুকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ দীর্ঘদিনের শিক্ষাসেবার স্বীকৃতি পেলেন শ্রীপুরের ৩২ শিক্ষক কালিয়াকৈরে কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি ১৫ লাখ টাকা শ্রীপুরে তালাবদ্ধ টিনের ঘরে আগুন, কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু কালিয়াকৈরে দিনে ৮-৯ ঘণ্টা লোডশেডিং তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত, ব্যাহত শিল্প ও চিকিৎসাসেবা

শীতলক্ষ্যার তীরে বালু ভরাটের আয়োজন, জব্দ ৫০ হাজার ঘনফুট

Reporter Name / ৫ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:শীতলক্ষ্যার তীরে ভরাটের জন্য রাখা হয়েছিল বালুর বিশাল স্তূপ। তবে কাজ শেষ করার আগেই সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় প্রায় ৫০ হাজার ঘনফুট বালু।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের বড়িহাটি এলাকায় যমুনা স্পেসটেক জয়েন্ট বেঞ্চার লিমিটেডের পাশের নদীতীরে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এলাকায় বালু ভরাটের কাজ চলছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ভরাটের জন্য রাখা আনুমানিক ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

পরে জব্দ করা বালু তুমলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৯৮/২০২৬ নম্বর মামলা করা হয়েছে।

অভিযানে তুমলিয়া ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা মো. তাজুল ইসলাম, ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, নদী ও নদীর তীরের পরিবেশ রক্ষায় অনুমতি ছাড়া বালু ভরাটসহ আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা