মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের বড়িহাটি এলাকায় যমুনা স্পেসটেক জয়েন্ট বেঞ্চার লিমিটেডের পাশের নদীতীরে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এলাকায় বালু ভরাটের কাজ চলছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ভরাটের জন্য রাখা আনুমানিক ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
পরে জব্দ করা বালু তুমলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৯৮/২০২৬ নম্বর মামলা করা হয়েছে।
অভিযানে তুমলিয়া ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা মো. তাজুল ইসলাম, ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, নদী ও নদীর তীরের পরিবেশ রক্ষায় অনুমতি ছাড়া বালু ভরাটসহ আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।