• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Headline
শীতলক্ষ্যার তীরে বালু ভরাটের আয়োজন, জব্দ ৫০ হাজার ঘনফুট নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে শ্রীপুরে ছাত্রদলের মিছিল শ্রীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ফারজানা ইয়াসমিন শালবন সেতুর নিচে রহস্যময় প্যাকেট, খুলতেই বের হলো বিদেশি পিস্তল ভালুকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ দীর্ঘদিনের শিক্ষাসেবার স্বীকৃতি পেলেন শ্রীপুরের ৩২ শিক্ষক কালিয়াকৈরে কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি ১৫ লাখ টাকা শ্রীপুরে তালাবদ্ধ টিনের ঘরে আগুন, কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু কালিয়াকৈরে দিনে ৮-৯ ঘণ্টা লোডশেডিং তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত, ব্যাহত শিল্প ও চিকিৎসাসেবা

শ্রীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ফারজানা ইয়াসমিন

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

আশরাফুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন ফারজানা ইয়াসমিন। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) বিকেলে শ্রীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ফারজানা ইয়াসমিনও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে সম্মাননা গ্রহণ করেন।
ফারজানা ইয়াসমিন তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের মৃত নূরুল ইসলামের কনিষ্ঠ কন্যা। চার ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। দীর্ঘদিন ধরে শিক্ষকতার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন তিনি।
২০০৬ সালের ২ জুলাই সহকারী শিক্ষক হিসেবে প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের মধ্য দিয়ে তাঁর শিক্ষকতা জীবনের শুরু।
পরবর্তীতে টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়নের পর আন্তরিকতা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পাঠদান করে শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীদের আস্থা অর্জন করেন। বর্তমানে তিনি দুই বছরেরও বেশি সময় ধরে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বও পালন করছেন।
শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এর আগেও ২০১৭ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন ফারজানা ইয়াসমিন। দীর্ঘ প্রায় দুই দশকের শিক্ষকতা জীবনে এবারও একই স্বীকৃতি অর্জন করায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা ও নিষ্ঠা বাড়াতে প্রতিবছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দেওয়া হয়।
ফারজানা ইয়াসমিনের এই অর্জন অন্য শিক্ষকদেরও আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা