• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
Headline
জাংগালিয়া বাজারে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ভালুকায় ভাড়ায় নেওয়া গাড়ি অন্যত্র বিক্রির অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি ডেঙ্গু প্রতিরোধে শ্রীপুরে পৌরসভা ও বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান শ্রীপুরে বোলতার কামড়ে দুর্গাপূজা কমিটির সাবেক সম্পাদকের মৃত্যু দক্ষিণ গফরগাঁওয়ে বিদ্যালয়ের সভাপতি পদে শহীদ উল্লাহকে সমর্থন শ্রীপুরে বিকাশ এজেন্টের গাড়িতে গুলি, ৩ কোটি টাকা ছিনতাই সাফারি পার্ক থেকে দুই লেমুর চুরির ঘটনায় তদন্ত চলছে: পরিবেশমন্ত্রী শ্রীপুরে জামায়াতের মেম্বার প্রার্থী মুজাহিদুল ইসলাম কালীগঞ্জে গোয়ালঘরে জবাই করে ষাঁড়ের মাংস নিয়ে যাওয়ার অভিযোগ শীতলক্ষ্যার তীরে বালু ভরাটের আয়োজন, জব্দ ৫০ হাজার ঘনফুট

ভালুকায় ভাড়ায় নেওয়া গাড়ি অন্যত্র বিক্রির অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

Reporter Name / ৪৪ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় চুক্তির মাধ্যমে ভাড়ায় নেওয়া গাড়ির ভাড়া পরিশোধ না করা, গাড়ি অন্যত্র বিক্রি করে দেওয়া এবং পাওনা টাকা চাইতে গিয়ে হুমকির শিকার হওয়ার অভিযোগ উঠেছে মো. নজরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সুষ্ঠু বিচার ও পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. সাইফুল ইসলাম সিকদার।

জানা যায়, সাইফুল ইসলাম একটি পুরোনো টাটা ইন্ডিকা-২ মডেলের গাড়ি কিনে মেরামত করার পর ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর মো. নজরুল ইসলামের কাছে ভাড়ায় দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বিভিন্ন শর্তে স্ট্যাম্পে চুক্তি সম্পাদিত হয়।

সাইফুল ইসলামের অভিযোগ, গাড়ি ভাড়া বাবদ তাঁর মোট ২ লাখ ৮৬ হাজার টাকা পাওনা হয়েছে। এর মধ্যে অভিযুক্ত বিভিন্ন সময়ে মাত্র ২০ হাজার টাকা পরিশোধ করেছেন। বাকি ২ লাখ ৬৬ হাজার টাকা পরিশোধের জন্য বারবার তাগাদা দিলেও তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। এ ছাড়া ভাড়ায় দেওয়া গাড়ি ফেরত না দেওয়ার কথা বলে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন সাইফুল ইসলাম।

ভুক্তভোগীর দাবি, চুক্তি অনুযায়ী গাড়ি ভাড়া দেওয়ার পরও তিনি পাওনা টাকা ও গাড়ি ফেরত পাচ্ছেন না। এ বিষয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও কোনো সুরাহা হয়নি।
সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম সিকদার তাঁর পাওনা টাকা উদ্ধার, গাড়ি ফেরত পাওয়া এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা