• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Headline
কাপাসিয়ায় গ্রাম আদালত কার্যক্রম জোরদারে মতবিনিময় সভা শ্রীপুরে বিচ্ছিন্ন করা হলো অবৈধ গ্যাস সংযোগ, বাড়ির মালিককে লাখ টাকা জরিমানা ভালুকায় অবৈধ চিকিৎসাসেবা, হোমিও হল সিলগালা ভালুকায় ফিসারিতে সাঁতার কাটতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু শ্রীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি অর্থবছরে সারাদেশে সুবিধা পাবেন ৪০ লাখ নারী জাংগালিয়া বাজারে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ভালুকায় ভাড়ায় নেওয়া গাড়ি অন্যত্র বিক্রির অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি ডেঙ্গু প্রতিরোধে শ্রীপুরে পৌরসভা ও বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান শ্রীপুরে বোলতার কামড়ে দুর্গাপূজা কমিটির সাবেক সম্পাদকের মৃত্যু দক্ষিণ গফরগাঁওয়ে বিদ্যালয়ের সভাপতি পদে শহীদ উল্লাহকে সমর্থন

ভালুকায় অবৈধ চিকিৎসাসেবা, হোমিও হল সিলগালা

Reporter Name / ৩২ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা, আল্ট্রাসনোগ্রাম ও প্রসব কার্যক্রম পরিচালনার অভিযোগে জনসেবা হোমিও হল সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক ডা. মোসা. রেহেনা সিদ্দীকাকে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, জনসেবা হোমিও হলে অবৈধভাবে চিকিৎসাসেবা, রোগীদের পরীক্ষা-নিরীক্ষা, আল্ট্রাসনোগ্রাম ও প্রসব কার্যক্রম পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিককে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. সামছুল ইসলাম রমিজ।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন বলেন, অবৈধভাবে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার দায়ে জনসেবা হোমিও হল সিলগালা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিককে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা