• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Headline
কাপাসিয়ায় গ্রাম আদালত কার্যক্রম জোরদারে মতবিনিময় সভা শ্রীপুরে বিচ্ছিন্ন করা হলো অবৈধ গ্যাস সংযোগ, বাড়ির মালিককে লাখ টাকা জরিমানা ভালুকায় অবৈধ চিকিৎসাসেবা, হোমিও হল সিলগালা ভালুকায় ফিসারিতে সাঁতার কাটতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু শ্রীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি অর্থবছরে সারাদেশে সুবিধা পাবেন ৪০ লাখ নারী জাংগালিয়া বাজারে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ভালুকায় ভাড়ায় নেওয়া গাড়ি অন্যত্র বিক্রির অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি ডেঙ্গু প্রতিরোধে শ্রীপুরে পৌরসভা ও বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান শ্রীপুরে বোলতার কামড়ে দুর্গাপূজা কমিটির সাবেক সম্পাদকের মৃত্যু দক্ষিণ গফরগাঁওয়ে বিদ্যালয়ের সভাপতি পদে শহীদ উল্লাহকে সমর্থন

ভালুকায় ফিসারিতে সাঁতার কাটতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

Reporter Name / ২৬ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় মাছের ফিসারিতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে উদয় হাসান (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কড়ইতলী এলাকায় স্থানীয় সাদেকের মাছের ফিসারিতে এ ঘটনা ঘটে।

নিহত উদয় হাসান কড়ইতলী এলাকার শফিকুল ইসলামের একমাত্র ছেলে। সে স্থানীয় নাসির মডেল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে বাড়ির পাশের ওই ফিসারিতে সাঁতার কাটতে নামে উদয়। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে বিকেল সাড়ে ৫টার দিকে ফিসারি থেকে তাকে উদ্ধার করেন। এরপর তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য খলিলুর রহমান ফিসারির পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা