• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Headline
কাপাসিয়ায় গ্রাম আদালত কার্যক্রম জোরদারে মতবিনিময় সভা শ্রীপুরে বিচ্ছিন্ন করা হলো অবৈধ গ্যাস সংযোগ, বাড়ির মালিককে লাখ টাকা জরিমানা ভালুকায় অবৈধ চিকিৎসাসেবা, হোমিও হল সিলগালা ভালুকায় ফিসারিতে সাঁতার কাটতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু শ্রীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি অর্থবছরে সারাদেশে সুবিধা পাবেন ৪০ লাখ নারী জাংগালিয়া বাজারে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ভালুকায় ভাড়ায় নেওয়া গাড়ি অন্যত্র বিক্রির অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি ডেঙ্গু প্রতিরোধে শ্রীপুরে পৌরসভা ও বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান শ্রীপুরে বোলতার কামড়ে দুর্গাপূজা কমিটির সাবেক সম্পাদকের মৃত্যু দক্ষিণ গফরগাঁওয়ে বিদ্যালয়ের সভাপতি পদে শহীদ উল্লাহকে সমর্থন

শ্রীপুরে বিচ্ছিন্ন করা হলো অবৈধ গ্যাস সংযোগ, বাড়ির মালিককে লাখ টাকা জরিমানা

Reporter Name / ৩১ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় সুমন ব্যাপারী নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) শ্রীপুর পৌরসভার বেরাইদের চালা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে পৌরসভার বেরাইদের চালা, শিরিরচালা ও বহেরারচালা এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালানো হয়।

তিতাস গ্যাসের শ্রীপুর জোনাল বিক্রয় অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ আনোয়ারুল আজিম জানান, অভিযানের সময় বেরাইদের চালা এলাকায় সুমন ব্যাপারীর বাড়িতে অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহারের বিষয়টি শনাক্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়।

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিতাস গ্যাসের উপব্যবস্থাপক প্রকৌশলী শেখ জাবের নূরানীসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা