• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
Headline
ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ দশমিনায় ৩৪ বছর ধরে বসবাসরত ভূমিহীনদের খাসজমি বন্দোবস্তের দাবি কালীগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২ আনসার-ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন, পেল রিক্রুটিং লাইসেন্স পল্টনে হত্যাকাণ্ডের বিচার চেয়ে শ্রীপুরে জামায়াতের বিক্ষোভ শ্রীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন, ১০ দিন পর নিখোঁজ  শ্রীপুরে চুরি-লুটপাটের ঘটনায় আটক অপু-ফয়সালের শাস্তি ও মালামাল উদ্ধারের দাবি শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন কালিয়াকৈরে আনসার-ভিডিপির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত রাতের টহলে মর্মান্তিক দুর্ঘটনা, কালীগঞ্জে

পল্টনে হত্যাকাণ্ডের বিচার চেয়ে শ্রীপুরে জামায়াতের বিক্ষোভ

Reporter Name / ২৭ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি-বৈঠার সহিংসতায় সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় শ্রীপুর রেলগেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে আয়োজিত মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান।
সমাবেশে অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের সহিংসতা ও প্রাণহানির ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির মতো ঘটনার বিচার নিশ্চিত করা এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জরুরি।
বক্তারা বলেন, অতীতের রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিও জানান তাঁরা।
সমাবেশে জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা ও পৌরসভা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় রাজনৈতিক সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে বহুল আলোচিত। ওই ঘটনার বিচার ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি বিভিন্ন সময়ে রাজনৈতিক অঙ্গনে উঠে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা