• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে জমির কাঁচা ধান কেটে ফেলার অভিযোগ শ্বশুরকে ৪৮ লাখ টাকা ধার, ফেরত চাইতেই গৃহবধূ ও স্বামীকে মারধর করে বসতবাড়িতে তালা দেওয়ার অভিযোগ শ্যালকের স্ত্রীকে নিয়ে পলায়ন,  বিদ্যালয়ের দপ্তরীর অপসারণের দাবিতে মানববন্ধন শ্রীপুরে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস, শিক্ষার পথে দৃষ্টান্ত গড়লেন ইউপি সদস্য আমিনুল কালীগঞ্জে কলেজশিক্ষার্থী মৃত্যুর পরদিন উদ্ধার আরেকজনের মরদেহ কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ  শ্রীপুরে আইইএস মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ৫৪৫ শিক্ষার্থী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের আনন্দ মিছিল ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ দশমিনায় ৩৪ বছর ধরে বসবাসরত ভূমিহীনদের খাসজমি বন্দোবস্তের দাবি

শ্যালকের স্ত্রীকে নিয়ে পলায়ন,  বিদ্যালয়ের দপ্তরীর অপসারণের দাবিতে মানববন্ধন

Reporter Name / ৩৯ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধ: ময়মনসিংহের ভালুকায় শ্যালকের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে তাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে ধলিয়া আজিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের দপ্তরি আশরাফুল আলমকে বরখাস্তের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের ছাত্রীদের অভিভাবক ও এলাকাবাসী।

রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন অভিভাবক মো. ফখর উদ্দিন, হারুন অর রশিদ, সোহেল মন্ডলসহ অন্যরা। বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের দপ্তরি আশরাফুল আলম তার আপন শ্যালকের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে ওই নারীকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিভাবকদের দাবি, বাবার এমন কাণ্ডে সামাজিকভাবে অপমানিত বোধ করে আশরাফুলের মেয়ে ও ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী মনিশা আক্তার আত্মহত্যা করে। বক্তারা বলেন, যে ব্যক্তির বিরুদ্ধে এমন গুরুতর নৈতিক স্খলনের অভিযোগ উঠেছে, তার একটি বালিকা শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করার অধিকার নেই।

তারা আরও জানান, আশরাফুল আলমের বিরুদ্ধে আদালতে দুটি মামলা রয়েছে। অবিলম্বে তাকে বরখাস্ত করা না হলে তারা তাদের সন্তানদের অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোর হুঁশিয়ারি দেন।

এদিকে আশরাফুল আলমের স্ত্রী সাবিনা খাতুন অভিযোগ করেন, তার স্বামীর পরকীয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর তাদের মেয়ে তার বাবাকে বলেছিল, তোমার কারণে আমরা সমাজে মুখ দেখাতে পারব না। এর জবাবে আশরাফুল তার মেয়েকে গলায় দড়ি দে” বলে মন্তব্য করেন বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, আশরাফুল তাকে ও তার সন্তানদের হত্যার হুমকি দিচ্ছেন।

এ বিষয়ে ধলিয়া আজিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাহাত খান বলেন, ঘটনাটি শুনেছি, তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ জানায়নি। নৈতিক স্খলনের অভিযোগ ওঠা কোনো ব্যক্তির বালিকা বিদ্যালয়ের দপ্তরি পদে থাকার সুযোগ নেই। দপ্তরি আশরাফুল আলম বর্তমানে ওএসডি অবস্থায় আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা