• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
Headline
কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন  শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে জমির কাঁচা ধান কেটে ফেলার অভিযোগ শ্বশুরকে ৪৮ লাখ টাকা ধার, ফেরত চাইতেই গৃহবধূ ও স্বামীকে মারধর করে বসতবাড়িতে তালা দেওয়ার অভিযোগ শ্যালকের স্ত্রীকে নিয়ে পলায়ন,  বিদ্যালয়ের দপ্তরীর অপসারণের দাবিতে মানববন্ধন শ্রীপুরে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস, শিক্ষার পথে দৃষ্টান্ত গড়লেন ইউপি সদস্য আমিনুল কালীগঞ্জে কলেজশিক্ষার্থী মৃত্যুর পরদিন উদ্ধার আরেকজনের মরদেহ কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ  শ্রীপুরে আইইএস মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ৫৪৫ শিক্ষার্থী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের আনন্দ মিছিল ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন 

Reporter Name / ৭ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মোঃমাইনুল সিকদার ,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ শ্রমিকের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের আজ ৬ষ্ঠ দিনে গাজীপুরে কালিয়াকৈরে চন্দ্রা ত্রি মোড়ে,ফায়ার সার্ভিস, খাড়াজোড়া, পল্লী বিদ্যুৎ, সফিপুর,  এসব এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মহাসড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৯ টায় গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
পুলিশ সুপার বলেন, গত কয়েক দিন ধরে শ্রমিকদের যে আন্দোলন চলছে, ধীরে ধীরে শ্রমিকরাও বুঝতে পারছেন যে তাদের দাবি-দাওয়া মেনে নেওয়ার পক্ষে সরকার কাজ করছে। এটা বুঝতে পেরে তারা আন্দোলনে অনীহা প্রকাশ করছেন, আন্দোলনে আসতে চাচ্ছেন না। বর্তমান অবস্থা দেখলেই বুঝতে পারছেন, রাস্তাঘাট একেবারেই স্বাভাবিক, যানবাহন চলছে, সবকিছুই ঠিক আছে এখন।
তিনি আর জানান, গাজীপুর শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। বিশেষ করে জেলা পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি, এসআরবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া গাজীপুর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, এসআরবি ও আনসার মোতায়েন করা হয়েছে। তাদের নেতৃত্বে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন বলে জেলা প্রশাসকের কার্যালয় জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা