• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
Headline
গাজীপুর সাফারি পার্কে নীলগাই পরিবারে চার নতুন অতিথি, আনন্দিত দর্শনার্থীরা কালীগঞ্জে বালুবোঝাই লরির ধাক্কায় প্রাণ গেল মাসুদের কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন  শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে জমির কাঁচা ধান কেটে ফেলার অভিযোগ শ্বশুরকে ৪৮ লাখ টাকা ধার, ফেরত চাইতেই গৃহবধূ ও স্বামীকে মারধর করে বসতবাড়িতে তালা দেওয়ার অভিযোগ শ্যালকের স্ত্রীকে নিয়ে পলায়ন,  বিদ্যালয়ের দপ্তরীর অপসারণের দাবিতে মানববন্ধন শ্রীপুরে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস, শিক্ষার পথে দৃষ্টান্ত গড়লেন ইউপি সদস্য আমিনুল কালীগঞ্জে কলেজশিক্ষার্থী মৃত্যুর পরদিন উদ্ধার আরেকজনের মরদেহ কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ 

কালীগঞ্জে বালুবোঝাই লরির ধাক্কায় প্রাণ গেল মাসুদের

Reporter Name / ০ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে বালুবোঝাই দ্রুতগতির লরির ধাক্কায় মাসুদ সরকার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বক্তারপুর মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ সরকার বক্তারপুর ইউনিয়নের ফুলদি দক্ষিণপাড়া গ্রামের শামসুল সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বক্তারপুর মার্কেটের মোক্তাজুলের দোকানের সামনে বেঞ্চে বসেছিলেন মাসুদ। এ সময় কালীগঞ্জের দিক থেকে আসা বালুবোঝাই একটি দ্রুতগতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে মাসুদের শরীরের বিভিন্ন স্থান ও মাথায় গুরুতর আঘাত লাগে।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ওসি সাজ্জাদ করিম খান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা