• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Headline
গাজীপুর সাফারি পার্কে নীলগাই পরিবারে চার নতুন অতিথি, আনন্দিত দর্শনার্থীরা কালীগঞ্জে বালুবোঝাই লরির ধাক্কায় প্রাণ গেল মাসুদের কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন  শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে জমির কাঁচা ধান কেটে ফেলার অভিযোগ শ্বশুরকে ৪৮ লাখ টাকা ধার, ফেরত চাইতেই গৃহবধূ ও স্বামীকে মারধর করে বসতবাড়িতে তালা দেওয়ার অভিযোগ শ্যালকের স্ত্রীকে নিয়ে পলায়ন,  বিদ্যালয়ের দপ্তরীর অপসারণের দাবিতে মানববন্ধন শ্রীপুরে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস, শিক্ষার পথে দৃষ্টান্ত গড়লেন ইউপি সদস্য আমিনুল কালীগঞ্জে কলেজশিক্ষার্থী মৃত্যুর পরদিন উদ্ধার আরেকজনের মরদেহ কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ 

গাজীপুর সাফারি পার্কে নীলগাই পরিবারে চার নতুন অতিথি, আনন্দিত দর্শনার্থীরা

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: সবুজ বনভূমির নীরব পরিবেশে মায়ের সঙ্গে ছুটে বেড়াচ্ছে চারটি ফুটফুটে শাবক। কখনো মায়ের পাশে ঘেঁষে দাঁড়ানো, কখনো একে অপরের সঙ্গে খুনসুটি, এভাবেই কাটছে তাদের সময়।
নতুন এই চার অতিথির আগমনে প্রাণচাঞ্চল্য বেড়েছে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। বিলুপ্তির ঝুঁকিতে থাকা নীলগাই পরিবারের নতুন সদস্যদের দেখতে পেয়ে আনন্দিত হচ্ছেন পার্কে ঘুরতে আসা দর্শনার্থীরা। বিশেষ করে শিশুদের কাছে শাবকগুলো হয়ে উঠেছে বাড়তি আকর্ষণ।
পার্ক কর্তৃপক্ষ জানায়, গত এক মাসের মধ্যে কোর সাফারির হরিণ সাফারি এলাকায় নীলগাইয়ের চারটি শাবকের দেখা মেলে। শাবকগুলোর নিরাপত্তা ও স্বাভাবিক বেড়ে ওঠার বিষয়টি বিবেচনায় রেখে শুরুতে তাদের জন্মের খবর প্রকাশ করা হয়নি। বর্তমানে শাবকগুলো সুস্থ রয়েছে এবং নিয়মিত মায়ের দুধ পান করছে। মায়ের সঙ্গে ঘুরে বেড়ানোর পাশাপাশি নিজেদের মধ্যে খেলাধুলা ও খুনসুটিতে মেতে উঠছে তারা।
পার্কে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্যও নতুন শাবকগুলো বাড়তি আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে। দূর থেকে ছোট ছোট শাবকগুলোর ছুটে চলা দেখতে ভিড় করছেন অনেকে। বিশেষ করে শিশু দর্শনার্থীরা নীলগাইয়ের শাবক দেখে বেশ উচ্ছ্বসিত।
পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ বলেন, প্রায় এক মাস আগে কোর সাফারির হরিণ সাফারি এলাকায় মায়ের সঙ্গে নীলগাইয়ের শাবকগুলোকে দেখতে পান তাঁরা। শাবকগুলোর নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে জানানো হয়নি। চারটি শাবকই সুস্থ রয়েছে। নিয়মিত মায়ের দুধ পান করছে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করছে। তবে এখনো শাবকগুলোর লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয়নি।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান বলেন, কোর সাফারির দায়িত্বে থাকা কর্মচারীরা প্রথমে নীলগাইয়ের শাবক দেখতে পান। পরে পর্যবেক্ষণে চারটি শাবকের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। শাবকগুলো মায়ের সঙ্গে স্বাভাবিকভাবে বেড়ে উঠছে। কখনো চারটি একসঙ্গে খেলাধুলা ও খুনসুটি করে। তাদের আগমনে পার্কের দর্শনার্থীদের মধ্যে বাড়তি আনন্দ তৈরি হয়েছে। বিশেষ করে শিশুরা শাবকগুলো দেখে আনন্দ পাচ্ছে।
তিনি আরও জানান, সদ্য জন্ম নেওয়া চার শাবকসহ বর্তমানে সাফারি পার্কে নীলগাইয়ের সংখ্যা ১৩টি। শাবকগুলোর লিঙ্গ এখনো শনাক্ত করা যায়নি।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, প্রায় এক মাস আগে পার্কে নীলগাইয়ের চারটি শাবকের জন্ম হয়েছে। শাবকগুলোর নিরাপত্তা নিশ্চিত করাসহ সার্বিক পরিচর্যা ও দেখভালের বিষয়ে পার্ক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের নিরাপদে বেড়ে ওঠা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা