• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Headline
শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণায় শ্রীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল নারায়ণগঞ্জের পুকুর থেকে উদ্ধার ৮ ফুটের কুমির, ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে ছিনতাইয়ের প্রতিবাদ করায় শ্রীপুরে ছয় বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শ্রীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খুঁটিতে আটকে যুবক, জীবিত উদ্ধার করল ফায়ার সার্ভিস কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেষ্টনী তৈরিতে গজের ব্যবহার, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের শুধু দিবস পালন নয়, সমবায়কে গ্রামপর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান রিজভীর কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে শিক্ষকের স্কেলের আঘাতে শিক্ষার্থীর হাতের রক্তনালি ক্ষতিগ্রস্তের অভিযোগ, বন্ধ পড়াশোনা কালিয়াকৈরে আনসার-ভিডিপিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কালীগঞ্জে দোকান থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা চুরি

শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণায় শ্রীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণাকে স্বাগত জানিয়ে গাজীপুরের শ্রীপুরে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সোমবার (২৩ নভেম্বর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল করে দলটির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলের ৪৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
সকাল ৬টার দিকে উপজেলার মুলাইদ রঙ্গীলা বাজার এলাকায় মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আব্দুল জলিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাঁদের কণ্ঠে শোনা যায়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ‘রাজপথে জলিল ভাই, শেখ হাসিনার ভয় নাই’ এবং আইতাছে রে আইতাছে, শেখ হাসিনা আইতাছে’সহ বিভিন্ন স্লোগান।
মিছিলে মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন, তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদীন পিওর, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম খান কাশেম, তেলিহাটি ইউনিয়ন যুবলীগের নেতা শাকিল আহমেদ সোহেলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের এমন কর্মসূচির বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা