• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
Headline
আত্মার শান্তি-লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে শ্রমিক অসন্তোষ, পাঁচ কারখানায় ছুটি মহাসড়কে সাউন্ড গ্রেনেড ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে—শ্রীপুরে এমপি বাচ্চু শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণায় শ্রীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল নারায়ণগঞ্জের পুকুর থেকে উদ্ধার ৮ ফুটের কুমির, ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে ছিনতাইয়ের প্রতিবাদ করায় শ্রীপুরে ছয় বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শ্রীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খুঁটিতে আটকে যুবক, জীবিত উদ্ধার করল ফায়ার সার্ভিস কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেষ্টনী তৈরিতে গজের ব্যবহার, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের শুধু দিবস পালন নয়, সমবায়কে গ্রামপর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান রিজভীর কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

আত্মার শান্তি-লায়ন মোঃ গনি মিয়া বাবুল

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নীরব রাতে চাঁদের আলো মনকে করে স্নিগ্ধ,
আত্মার মাঝে শান্তি নামে, হৃদয় হয় মুগ্ধ।
কোলাহলের ভিড় পেরিয়ে খুঁজি নীরব ঘর,
যেখানে মনের ব্যথাগুলো হারায় নিরন্তর।

লোভের মোহ ত্যাগ করে সত্যের পথে চলি,
মমতার পরশে সদা মানবতার কথা বলি।
অহংকারের দেয়াল ভেঙে হৃদয় করি দান,
ক্ষমার মাঝে খুঁজে ফিরি প্রশান্তির সন্ধান।

হিংসা-বিদ্বেষ দূরে ঠেলে আঁধার রাতের শেষে,
আশার প্রদীপ জ্বালব আমি অসহায়ের পাশে।
পরের সুখে হাসি খুঁজে নিজের সুখকে পাই,
নিঃস্বার্থের পথ ধরে যে শান্তির দেখা চাই।

প্রার্থনার কোমল সুরে মনটা ভরে যায়,
স্রষ্টার প্রতি গভীর আস্থা সকল ভয় হারায়।
অল্পতেই তুষ্ট থেকে কাটুক জীবনবেলা,
মানবতার ফুল ফুটিয়ে সাজাই মনের মেলা।

চাওয়া-পাওয়ার হিসাব ভুলে থাকি আপন মনে,
শান্তির ছোঁয়া নেমে আসুক জীবনের প্রতিক্ষণে।
জগতের সব মায়া শেষে একটিই হোক চাওয়া,
আত্মার মাঝে শান্তি হোক জীবনের শ্রেষ্ঠ পাওয়া।

লেখক পরিচিতি:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক।
প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (কৃষি), কেন্দ্রীয় কমিটি।
যুগ্মমহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা), কেন্দ্রীয় কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা