• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
Headline
দেশে ফেরার খবর পেয়ে অভিযান, কালীগঞ্জে পুলিশের হেফাজতে যুবলীগ নেতা গাছ লাগানোর পাশাপাশি গ্রাম হবে প্রযুক্তিনির্ভর, শ্রীপুরে কর্মসূচির উদ্বোধন শ্রীপুরের টেপিরবাড়িতে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. আবু জাফর সরকারের উঠান বৈঠক শ্রীপুরে বিনা ধান-২৮-এর নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত তরুণ প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চেয়ারম্যান প্রার্থী রনির গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শ্রীপুরে আনন্দ মিছিল আত্মার শান্তি-লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে শ্রমিক অসন্তোষ, পাঁচ কারখানায় ছুটি মহাসড়কে সাউন্ড গ্রেনেড ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে—শ্রীপুরে এমপি বাচ্চু শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণায় শ্রীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

দেশে ফেরার খবর পেয়ে অভিযান, কালীগঞ্জে পুলিশের হেফাজতে যুবলীগ নেতা

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:কাতার থেকে দেশে ফেরার পর গোপনে নিজ বাড়িতে অবস্থান করছিলেন কালীগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল রহমান আশরাফী ওরফে খোকন। তার অবস্থান নিশ্চিত হওয়ার পর শনিবার (২৮ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান আশরাফী খোকন। পরে তিনি কাতারে অবস্থান করেন। সম্প্রতি দেশে ফিরে কালীগঞ্জের নিজ বাড়িতে গোপনে বসবাস শুরু করেন। পুলিশের চলাচল নজরদারিতে রাখতে বাড়ি থেকে প্রধান সড়ক পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল বলেও জানা গেছে।

শনিবার দুপুরে তার অবস্থান শনাক্ত করে বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে তাকে হেফাজতে নেওয়া হয়।

কালীগঞ্জ থানার ওসি সাজ্জাদ করিম খান বিষয়টি নিশ্চিত করে জানান, আশরাফী খোকনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে।

আগামীকাল রোববার সকালে তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা