• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
Headline
দেশে ফেরার খবর পেয়ে অভিযান, কালীগঞ্জে পুলিশের হেফাজতে যুবলীগ নেতা গাছ লাগানোর পাশাপাশি গ্রাম হবে প্রযুক্তিনির্ভর, শ্রীপুরে কর্মসূচির উদ্বোধন শ্রীপুরের টেপিরবাড়িতে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. আবু জাফর সরকারের উঠান বৈঠক শ্রীপুরে বিনা ধান-২৮-এর নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত তরুণ প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চেয়ারম্যান প্রার্থী রনির গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শ্রীপুরে আনন্দ মিছিল আত্মার শান্তি-লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে শ্রমিক অসন্তোষ, পাঁচ কারখানায় ছুটি মহাসড়কে সাউন্ড গ্রেনেড ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে—শ্রীপুরে এমপি বাচ্চু শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণায় শ্রীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

শ্রীপুরের টেপিরবাড়িতে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. আবু জাফর সরকারের উঠান বৈঠক

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

আশরাফুল ইসলাম শ্রীপুর গাজীপুর :আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট আবু জাফর সরকার।
এরই ধারাবাহিকতায় টেপিরবাড়ি এলাকায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে উঠান বৈঠক করেছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত এ উঠান বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উঠান বৈঠকে এ্যাডভোকেট আবু জাফর সরকার স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা শোনেন। পাশাপাশি নির্বাচিত হলে তেলিহাটি ইউনিয়নের সার্বিক উন্নয়নে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, ইউনিয়নের অভ্যন্তরীণ সড়ক সংস্কার, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, যোগাযোগের উন্নয়ন এবং নাগরিক সেবা সহজ ও হয়রানিমুক্ত করাকে অগ্রাধিকার দেওয়া হবে।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দল-মত নির্বিশেষে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও আধুনিক তেলিহাটি ইউনিয়ন গড়ে তুলতে সবার সহযোগিতাও কামনা করেন চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট আবু জাফর সরকার।
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা