
আশরাফুল ইসলাম শ্রীপুর গাজীপুর : পরিবেশের ভারসাম্য রক্ষা ও গ্রামীণ উন্নয়নে গাজীপুরের শ্রীপুরে উদ্বোধন করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রযুক্তি গ্রাম কার্যক্রম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
শনিবার(২৮ নভেম্বর) বিকেলে উপজেলার মাওনা ইউনিয়নের8 বদনীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি ও মৎস্য বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণের পাশাপাশি কৃষি ও প্রযুক্তিনির্ভর গ্রাম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা করা হচ্ছে।