• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Headline
কালিয়াকৈরে আওয়ামীলীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সভা ভালুকায় জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় মা-মেয়েকে মারধর ও শ্লীলতাহানি খাদ্যের অপচয়রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ : লায়ন মোঃ গনি মিয়া বাবুল কাপাসিয়ায় জ্বরের প্রকোপ, ৭ দিনে ডেঙ্গু শনাক্ত ৭৪ ভালুকায় নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার কালিয়াকৈরে অপকর্ম  বন্ধের দাবিতে মানববন্ধন  ও প্রতিবাদ সভা  ডিগ্রি ১ম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষার তারিখ পরিবর্তন শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ তাহমিনা নামে এক নারী গ্রেপ্তার গফরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে লুটপাট, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর  হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকাসক্তের কারাদণ্ড, চোলাইমদসহ এক কারবারি আটক

Reporter Name / ২৫২ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন ও পুলিশ। পৃথক দুই অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে চোলাইমদসহ আরও একজনকে আটক করে মামলা দায়ের করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৭ মে) সকালে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ছৈলার মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
অভিযানে মাদক সেবনের দায়ে বক্তারপুর ইউনিয়নের ফুলদী উত্তরপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে রোমান শেখ (২৮) এবং আম্বর আলী শেখের ছেলে রোমান শেখকে (২৭) আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ স্বীকার করায় তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এসআই হাবিবুর রহমান। বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম।
এদিকে, পৃথক আরেকটি অভিযানে কালীগঞ্জ থানার পুলিশ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে পিন্টু গমেজ (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১২ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (০৬ মে) দিবাগত রাত প্রায় ১১টার দিকে অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো. ইব্রাহীম শেখ। আটক পিন্টু গমেজ তুমুলিয়া এলাকার বাসিন্দা এবং লুকাশ গমেজের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা