• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
Headline
কবিতা “মা” কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকাসক্তের কারাদণ্ড, চোলাইমদসহ এক কারবারি আটক শ্রীপুর পৌর নির্বাচনে ভোটারদের আস্থার প্রতীক হতে চান আলহাজ্ব এস এম আবুল কালাম আজাদ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, পাঁচ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩, পলাতক ২ শ্রীপুরে প্রবাসীর ঘরের চাল খুলে নেওয়ার অভিযোগ মাদক কারবারী জালালের বিরুদ্ধে  ভালুকায় বাঁকাখাল খনন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ফখরউদ্দিন  আহমেদ বাচ্চু  শ্রীপুরে বন্ধ দুই রেলস্টেশন চালু ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি- এমপি বাচ্চুর একশ’র বেশি হ্রদ যে উদ্যানে কালিহাতীতে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানব বন্ধন

কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩, পলাতক ২

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আরও দুইজন আসামি পালিয়ে যায় বলে জানা গেছে।
মঙ্গলবার (৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জাকির হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৪ মে) রাত সাড়ে ৯টার দিকে জাংগালিয়া ইউনিয়নের ছাতিয়ানী উত্তরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ফাহমিদ শেখ (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এ ঘটনায় শাহাদাত হোসেন ওরফে রবিন (৩৫) নামের আরেক মাদক কারবারি পালিয়ে যায়।

 

অন্যদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাহাদুরশাদী ইউনিয়নের দক্ষিণবাগ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ইসমাইল শেখ (২৫) ও মেরাজ আকন্দ (২৬) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয। এ ঘটনায় মনির (৩৫) নামে এক মাদক কারবারি পলাতক রয়েছে।ওসি জানান, উভয় ঘটনায় কালীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা