• রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
Headline
ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে শ্রীপুরে বিএনপির নেতাকর্মীদের অবস্থান শ্রীপুরে চোলাই মদসহ শ্যামলী রবিদাস নামে এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ভালুকায় হোটেল ও মিষ্টি তৈরির কারখানায় অভিযান বেতন ও ঈদের ছুটি নিয়ে শ্রমিক বিক্ষোভ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ, আহত কয়েক শ্রমিক শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট কালীগঞ্জে নারীদের উত্ত্যক্তের অভিযোগে ইভটিজার আটক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, উত্তেজনার মধ্যে বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ফেসবুকে ভাইরাল সংবাদের পর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মিলন বাংলাদেশ আনসার  ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬ তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত  সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে শ্রীপুরে বিএনপির নেতাকর্মীদের অবস্থান

Reporter Name / ৩১ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

আশরাফুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গাজীপুরের শ্রীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বাগত কর্মসূচি পালন করেছেন।
শনিবার (২৩ মে) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার ১ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার বেপারীর নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী মহাসড়কের পাশে অবস্থান নেন।
এ সময় তারা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে নেতাকর্মীরা মহাসড়কের দুই পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন।
এ সময় গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।
শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট রাজীবুল আলম বেপারী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখার জন্য এবং তাকে স্বাগত জানাতে সকাল থেকেই নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন।
শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার বেপারী বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শারফুল ইসলাম, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরাফাত বেপারী, ছাত্রদল নেতা রিফাত বেপারীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা