• সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
Headline
কালিয়াকৈর চন্দ্রায় ত্রিমোড়ে শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী মেয়েকে দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন হাফিজ উদ্দিন, আটক ১ সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা: লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু শ্রীপুরে বৃষ্টিতে ভিজে টিসিবির লাইনে ঘণ্টার পর ঘণ্টা, তবুও স্বস্তি নেই নিম্ন আয়ের মানুষের ঈদের শুভেচ্ছা জানালেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সচেতনতার আহ্বান ঈদের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা এস এম রানা প্রতাপ ঈদের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা আবু তাহের প্রধান, ত্যাগ ও মানবতার শিক্ষায় উজ্জীবিত হওয়ার আহ্বান ঈদের শুভেচ্ছা ও পরিচ্ছন্ন শ্রীপুর গড়ার আহ্বান জানালেন আক্তারুল আলম মাষ্টার শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় কাজ করতে চান বিএনপি নেতা নুরুল আমীন আকন্দ

ঈদের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা এস এম রানা প্রতাপ

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ও সংগঠনটির সাবেক সিনিয়র সহ-সভাপতি এস এম রানা প্রতাপ গাজীপুরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় রানা প্রতাপ বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করেই মুসলমানরা এই ঈদ উদযাপন করে থাকে। ঈদের এই শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে।”

তিনি বলেন, বর্তমান সময়ে সমাজে পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা অত্যন্ত জরুরি। ঈদের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত সুখ নিহিত। তাই সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।

রানা প্রতাপ আরও বলেন, “ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি আত্মত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। কোরবানির প্রকৃত তাৎপর্য উপলব্ধি করে আমাদের অহংকার, হিংসা ও স্বার্থপরতা পরিহার করতে হবে। তাহলেই ঈদের প্রকৃত শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত হবে।”

একই সঙ্গে তিনি কোরবানির পশুর বর্জ্য যথাসময়ে অপসারণ ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা আমাদের সামাজিক দায়িত্ব। কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলে দ্রুত পরিষ্কার করার ব্যবস্থা নিতে হবে, যাতে জনদুর্ভোগ ও পরিবেশ দূষণ সৃষ্টি না হয়।”

শুভেচ্ছা বার্তার শেষে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও শান্তি—এই প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা