• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
Headline
কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি রুম সহ ৩ দোকান পুড়ে ভস্মীভূত ঢাকা শহর: লায়ন মোঃ গনি মিয়া বাবুল  পৈত্রিক সম্পত্তি দখলের বিরোধে শ্রীপুরে চাচাকে পিটিয়ে আহতের অভিযোগ ঢাকা শহরের পরিবেশ দূষণ ও উত্তরণের উপায়_লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে বাসাবাড়ির পয়ঃবর্জ্য সরাসরি সড়কে তাপপ্রবাহে হাঁসফাঁস জনজীবন, কালিয়াকৈরের ওয়াটার পার্ক ও সুইমিং পুলে উপচে পড়া ভিড় আঙুলের ছাপে মিলল পরিচয়, কালীগঞ্জে রাস্তার পাশে পাওয়া মরদেহ ঘিরে রহস্য শ্রীপুরে দিনমজুরকে কুপিয়ে হত্যা প্রধান আসামি গ্রেফতার, ফাঁসির দাবিতে সড়ক অবরোধ শ্রীপুরে ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে পরকীয়া ও হত্যাচেষ্টার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন বাবা-মায়ের প্রতি দায়িত্ববোধ জাগাতে শ্রীপুরে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব বাঙালি মা-বাবা দিবস পালন

পৈত্রিক সম্পত্তি দখলের বিরোধে শ্রীপুরে চাচাকে পিটিয়ে আহতের অভিযোগ

Reporter Name / ৩৩ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা এলাকায় পৈত্রিক সম্পত্তি ও দোকান দখলকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে আপন ভাতিজা ও বড় ভাইয়ের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. মোস্তফা কামাল শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, টেংরা এলাকার বাসিন্দা মো. মোস্তফা কামালের সঙ্গে তার বড় ভাই মো. রহিম মিয়া ও ভাতিজা মো. হৃদয় মিয়ার দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হলে সংশ্লিষ্ট সম্পত্তি ও দোকান অংশীদারদের মধ্যে সমহারে বুঝিয়ে দেওয়া হয়। তবে এরপরও অভিযুক্তরা দোকান দখলের চেষ্টা এবং বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, গত ২ জুন সকাল ১০টার দিকে টেংরা বাজার মোড়ে নিজ দোকানে কাজ করার সময় অভিযুক্তরা কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দোকানে প্রবেশ করে। এ সময় তারা কাজে বাধা দেয় এবং প্রতিবাদ করলে মোস্তফা কামালকে মারধর করে গুরুতর আহত করে।
অভিযোগ অনুযায়ী, হামলার একপর্যায়ে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায় এবং বাম হাতে গুরুতর জখম হয়। এছাড়া শ্বাসরোধের চেষ্টাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় দোকানের পিলার ও টিনের বেড়া ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
পরে স্থানীয় লোকজন আহত মোস্তফা কামালকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগী মোস্তফা কামাল অভিযোগ করেন, হামলার সময় অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়। তবে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবার।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শাহিনুর আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা