• সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
Headline
ভালুকায় নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, যুবলীগ-ছাত্রলীগের ৯ নেতা-কর্মী গ্রেফতার শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমান আর নেই, শোকে বড়বোনেরও মৃত্যু মাওনায় জামায়াতের ঈদ পুনর্মিলনী, কার্যালয় উদ্বোধন ও প্রার্থী পরিচিতি অনুষ্ঠান পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব :লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক হোসাইন আলী বাবুর ওপর হামলা, আটক ১ কালিয়াকৈরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত অসহায় রোগীর চিকিৎসায় সহায়তার হাত বাড়াল শ্রীপুর উপজেলা জামায়াত প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে নারী চিকিৎসককে অপহরণ, জোরপূর্বক বিয়ের অভিযোগে ডাক্তার গ্রেপ্তার শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভালুকায় নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, যুবলীগ-ছাত্রলীগের ৯ নেতা-কর্মী গ্রেফতার

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ৯ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

শনিবার (৬ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় এসআই ফজল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর রোববার (৭ জুন) বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, বর্তা গ্রামের ছাইদুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (২৮), ভান্ডাব গ্রামের ফজলুল করিমের ছেলে নাজিম উদ্দিন (২৫), একই গ্রামের আব্দুস সালামের ছেলে সাইফুল (৪৫), নয়নপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মেহেদী হাসান আলাল (৩২), বাটাজোর গ্রামের মিজানুর রহমানের ছেলে ইকবাল তালুকদার (৩০), নারাঙ্গী গ্রামের অতুল চন্দ্র ঘোষের ছেলে রণি ঘোষ (৩৪), ভালুকা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত কামরুজ্জামান মানিকের ছেলে ইমন শেখ (২৮), ৭ নম্বর ওয়ার্ডের কেরামত আলীর ছেলে ফারুক হাসান মন্ডল (৩৮) এবং ছোট কাশর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মনির হোসেন (৩৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নিষিদ্ধ ঘোষিত ভালুকা উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ঝটিকা মিছিল বের করে। পরে মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে স্কয়ার মাস্টারবাড়ি, ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এবং রোববার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পৌর এলাকায় বিক্ষোভ মিছিল করে উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা।

এ বিষয়ে ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় ৯ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা