• সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
Headline
ভালুকায় নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, যুবলীগ-ছাত্রলীগের ৯ নেতা-কর্মী গ্রেফতার শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমান আর নেই, শোকে বড়বোনেরও মৃত্যু মাওনায় জামায়াতের ঈদ পুনর্মিলনী, কার্যালয় উদ্বোধন ও প্রার্থী পরিচিতি অনুষ্ঠান পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব :লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক হোসাইন আলী বাবুর ওপর হামলা, আটক ১ কালিয়াকৈরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত অসহায় রোগীর চিকিৎসায় সহায়তার হাত বাড়াল শ্রীপুর উপজেলা জামায়াত প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে নারী চিকিৎসককে অপহরণ, জোরপূর্বক বিয়ের অভিযোগে ডাক্তার গ্রেপ্তার শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমান আর নেই, শোকে বড়বোনেরও মৃত্যু

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬
Oplus_131072

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান আর নেই।
দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভোগার পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার(৭ জুন) দুপুরে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে শ্রীপুরজুড়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন আনিছুর রহমান। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। রোববার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর বিষয়টি পরিবারের সদস্যদের নিশ্চিত করে।
মো. আনিছুর রহমান (৬৭) শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি একাধারে পাঁচবার শ্রীপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
এদিকে, ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর বড়বোন রাশিদা বেগমও মারা গেছেন বলে পরিবার জানিয়েছে। ঘটনাটি এলাকায় শোকের আবহ আরও ভারী করে তুলেছে।
নিহতের ছোটভাই মো. হাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। অবস্থার অবনতি হলে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
স্বজনদের পক্ষ থেকে জানান, আগামীকাল সোমবার সকাল ১১টায় মরহুমের নিজ বাড়ি মাধখলায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
শ্রীপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে আনিছুর রহমান পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও নাগরিক সেবা সম্প্রসারণে নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন বলে স্থানীয়রা জানান।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে শোকবার্তা দিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, আনিছুর রহমান ছিলেন সহজ-সরল ও জনবান্ধব ব্যক্তিত্বের অধিকারী। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সাধারণ মানুষের সঙ্গে তাঁর ছিল আন্তরিক সম্পর্ক। তাঁর মৃত্যুতে শ্রীপুরের জনজীবনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা