• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে ঐতিহাসিক ওয়াদ্দার দিঘি ভরাটের অভিযোগ, তদন্ত ও সংরক্ষণের দাবি শ্রীপুরে পাঁচ গ্রামীণ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থানের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে গণমিছিল-সমাবেশ দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা: লায়ন মোঃ গনি মিয়া বাবুল সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন, যুবদল নেতার বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ডিমের ন্যায্য মূল্যের দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধ, শত শত ডিম ভেঙে পোল্ট্রি খামারিদের অভিনব প্রতিবাদ লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা সু’নজর গাজীপুরে ছাত্রলীগের আকস্মিক মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গাজীপুর জেলা ছাত্রদল শ্রীপুরে অবহেলিত সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করলেন পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল বেপারী

ডিমের ন্যায্য মূল্যের দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধ, শত শত ডিম ভেঙে পোল্ট্রি খামারিদের অভিনব প্রতিবাদ

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: ডিমের ন্যায্য মূল্য নিশ্চিত করা, পোল্ট্রি ফিড ও ওষুধের দাম কমানো এবং বাজারে বিদ্যমান সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন পোল্ট্রি খামারিরা।
এ সময় তারা প্রতিবাদের অংশ হিসেবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শত শত ডিম ভেঙে অভিনব উপায়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।
শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক পোল্ট্রি খামারি অংশ নেন।
বিক্ষোভকারীরা বলেন, উৎপাদন ব্যয় দিন দিন বাড়লেও বাজারে ডিমের দাম উৎপাদন খরচেরও নিচে নেমে গেছে। অন্যদিকে পোল্ট্রি ফিড, বাচ্চা ও ওষুধের মূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ায় খামার পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।
এতে অধিকাংশ খামারি প্রতিনিয়ত লোকসানের মুখে পড়ছেন এবং অনেকে বাধ্য হয়ে খামার বন্ধ করে দিচ্ছেন।
প্রতিবাদ সমাবেশে খামারিরা অভিযোগ করেন, বাজারে অসাধু সিন্ডিকেটের কারণে উৎপাদকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। তাই উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ডিমের মূল্য নির্ধারণ, পোল্ট্রি ফিড ও ওষুধের দাম কমানো এবং বাজার ব্যবস্থাপনায় কার্যকর নজরদারির দাবি জানান তারা।
একপর্যায়ে বিক্ষুব্ধ খামারিরা মহাসড়কে শত শত ডিম ভেঙে প্রতীকী প্রতিবাদ জানান। তাদের এ কর্মসূচির ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয় এবং উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়।
খামারিরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা