• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে ঐতিহাসিক ওয়াদ্দার দিঘি ভরাটের অভিযোগ, তদন্ত ও সংরক্ষণের দাবি শ্রীপুরে পাঁচ গ্রামীণ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থানের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে গণমিছিল-সমাবেশ দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা: লায়ন মোঃ গনি মিয়া বাবুল সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন, যুবদল নেতার বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ডিমের ন্যায্য মূল্যের দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধ, শত শত ডিম ভেঙে পোল্ট্রি খামারিদের অভিনব প্রতিবাদ লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা সু’নজর গাজীপুরে ছাত্রলীগের আকস্মিক মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গাজীপুর জেলা ছাত্রদল শ্রীপুরে অবহেলিত সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করলেন পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল বেপারী

জুলাই গণঅভ্যুত্থানের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে গণমিছিল-সমাবেশ

Reporter Name / ৯ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর (গাজীপুর): জুলাই গণঅভ্যুত্থানের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে গাজীপুরের শ্রীপুরে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই ) বিকেলে শ্রীপুর উপজেলা ও পৌরসভা ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচির শুরুতে একটি গণমিছিল উপজেলার টেংরা রাস্তার মোড় হইতে  গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ যে গণরায় দিয়েছেন, তার পূর্ণ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জুলাই সনদ দ্রুত কার্যকর এবং গণহত্যার সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে জাতীয় ঐক্য বজায় রেখে গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা