• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Headline
শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ অন্তত ৭০ শ্রমিক, একদিনের সাধারণ ছুটি ঘোষণা দেশীয় ফলের আয়োজনে শ্রীপুরে বাংলাদেশ বুলেটিনের বর্ষপূর্তি উদযাপন কালিয়াকৈরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্রাজিলের পরাজয়ের পর কুষ্টিয়ায় তরুণের আত্মহত্যা জাতীয় পল্লী উন্নয়ন দিবসে শ্রীপুরে র‍্যালি, আলোচনা সভা, ঋণ ও গাছের চারা বিতরণ শ্রীপুরে ঐতিহাসিক ওয়াদ্দার দিঘি ভরাটের অভিযোগ, তদন্ত ও সংরক্ষণের দাবি শ্রীপুরে পাঁচ গ্রামীণ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থানের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে গণমিছিল-সমাবেশ দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা: লায়ন মোঃ গনি মিয়া বাবুল

ব্রাজিলের পরাজয়ের পর কুষ্টিয়ায় তরুণের আত্মহত্যা

Reporter Name / ৩৩ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬
Oplus_131072

কুষ্টিয়া প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবলে নিজের প্রিয় দল ব্রাজিলের পরাজয় সহ্য করতে না পেরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক তরুণ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রতন (১৯) ঘোড়াইঘাট এলাকার হোসেন আলী মিস্ত্রীর ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। রতন বিবাহিত ছিলেন এবং তার দুই মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার ম্যাচে ব্রাজিলের পরাজয়ের পর রতন মানসিকভাবে ভেঙে পড়েন। অভিযোগ রয়েছে, প্রিয় দলের হারকে কেন্দ্র করে প্রতিপক্ষ দলের সমর্থকদের ট্রল ও বিদ্রূপের মুখেও পড়েন তিনি। এর কিছু সময় পর নিজ ঘরে গিয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।

নিহতের বাবা হোসেন আলী মিস্ত্রী জানান, রাতে খেলা দেখে রতন ঘুমাতে যান। সোমবার বেলা ১১টার দিকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাকে ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, রতন ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক ছিলেন। প্রিয় দলের পরাজয়ের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা