• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
Headline
কালিয়াকৈরে আওয়ামীলীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সভা ভালুকায় জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় মা-মেয়েকে মারধর ও শ্লীলতাহানি খাদ্যের অপচয়রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ : লায়ন মোঃ গনি মিয়া বাবুল কাপাসিয়ায় জ্বরের প্রকোপ, ৭ দিনে ডেঙ্গু শনাক্ত ৭৪ ভালুকায় নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার কালিয়াকৈরে অপকর্ম  বন্ধের দাবিতে মানববন্ধন  ও প্রতিবাদ সভা  ডিগ্রি ১ম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষার তারিখ পরিবর্তন শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ তাহমিনা নামে এক নারী গ্রেপ্তার গফরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে লুটপাট, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর  হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

যুব সমাজকে মৎস্য খাতে উদ্যোক্তা হওয়ার আহ্বান- প্রতিমন্ত্রী টুকুর

Reporter Name / ১১২ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: যুব সমাজকে মৎস্য খাতে উদ্যোক্তা হিসেবে এগিয়ে এসে দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (১১ জুলাই) দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা এলাকায় অবস্থিত ‘উদ্দীপন’ মৎস্য খামার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরবর্তীতে তিনি উপজেলার কুমির খামারও পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, পুষ্টির চাহিদা পূরণ এবং জাতীয় অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন ও দক্ষ উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। বিশেষ করে যুব সমাজকে এ খাতে সম্পৃক্ত করতে পারলে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে।

পরিদর্শনকালে তিনি খামারের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং উৎপাদন কার্যক্রম, ব্যবস্থাপনা ও সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় খামার কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় মৎস্যচাষিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুল আমিন মাসুদ, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু ও গোলজার হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা