• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে পিকআপের ধাক্কায় পোশাকশ্রমিক দম্পতি ও এক বছরের শিশুসন্তান নিহত কালীগঞ্জের মেয়ের বিশ্বজয়, গ্লাসগো থেকে চিকিৎসক হিসেবে নতুন যাত্রা যুব সমাজকে মৎস্য খাতে উদ্যোক্তা হওয়ার আহ্বান- প্রতিমন্ত্রী টুকুর হযরত শাহজালাল মাজারে চলছে ডেগ দানবাক্সের টাকা গণনা বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরমী ইউনিয়ন কর্মীর সম্মেলনে চেয়ারম্যান এবং মেম্বারদের প্রার্থিতা ঘোষণা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্লাস্টারের নামে অর্থ দাবির অভিযোগ শ্রীপুরে ককটেল ফাটিয়ে মিছিলের চেষ্টা, ধাওয়া খেয়ে আটক ৬ ছাত্রলীগ কর্মী শ্রীপুরের কৃতি সন্তান দেলোয়ার হোসেন যুগ্ম সচিব পদে পদোন্নতি শ্রীপুরে পৃথক অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বর্ষা: লায়ন মোঃ গনি মিয়া বাবুল

শ্রীপুরে পিকআপের ধাক্কায় পোশাকশ্রমিক দম্পতি ও এক বছরের শিশুসন্তান নিহত

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬
Oplus_131072

আশরাফুল ইসলাম শ্রীপুর গাজীপুর প্রতিনিধি :গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন এক পোশাকশ্রমিক, তার স্ত্রী এবং তাদের এক বছরের শিশুসন্তান। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলেও পরে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

শনিবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে শ্রীপুর পৌরসভার ২ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিরোজপুর সদর উপজেলার উত্তর রানীপুর গ্রামের সেকান্দর আলী বেপারীর ছেলে রাকিব হাসান (৪২), তার স্ত্রী বিথী আক্তার (৩০) এবং তাদের এক বছরের ছেলে নুর। রাকিব হাসান শ্রীপুর পৌরসভার ২ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার ডেনিমেক পোশাক কারখানার প্রশাসনিক বিভাগে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিব হাসান, তার স্ত্রী ও শিশুসন্তান মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে রাকিব হাসান ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় বিথী আক্তারকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গুরুতর আহত শিশু নুরকে প্রথমে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, দ্রুতগতির একটি পিকআপ দম্পতি ও তাদের শিশুসন্তানকে চাপা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটিও মারা যায়।

তিনি আরও জানান, নিহতদের স্বজনদের সঙ্গে আলোচনা করে মরদেহের ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত পিকআপটি শনাক্ত এবং পলাতক চালককে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা