• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Headline
শ্রীপুরে পৃথক অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বর্ষা: লায়ন মোঃ গনি মিয়া বাবুল কাঁঠালভিত্তিক শিল্পের বিকাশে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়:লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ অন্তত ৭০ শ্রমিক, একদিনের সাধারণ ছুটি ঘোষণা দেশীয় ফলের আয়োজনে শ্রীপুরে বাংলাদেশ বুলেটিনের বর্ষপূর্তি উদযাপন কালিয়াকৈরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্রাজিলের পরাজয়ের পর কুষ্টিয়ায় তরুণের আত্মহত্যা জাতীয় পল্লী উন্নয়ন দিবসে শ্রীপুরে র‍্যালি, আলোচনা সভা, ঋণ ও গাছের চারা বিতরণ শ্রীপুরে ঐতিহাসিক ওয়াদ্দার দিঘি ভরাটের অভিযোগ, তদন্ত ও সংরক্ষণের দাবি শ্রীপুরে পাঁচ গ্রামীণ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন

শ্রীপুরে পৃথক অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ।

শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে বুধবার (৮ জুলাই) বিকেল উপজেলার বহেরারচালা এলাকার একটি কার্টন ফ্যাক্টরির পাশে আব্দুল করিমের দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় মো. সুমন মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সুমন মিয়ার বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলায়। তিনি বর্তমানে শ্রীপুর উপজেলার বহেরারচালা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

একই অভিযানের ধারাবাহিকতায় রাত ১১টা উপজেলার ভাংনাহাটি এলাকার একটি ঢালাই পাকা সড়ক থেকে মো. চান মিয়া (৩৮) নামে আরও এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

চান মিয়ার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। তিনি শ্রীপুরের ভাংনাহাটি এলাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধেও একই আইনে শ্রীপুর মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানায়, গ্রেপ্তার দুই আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা