• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Headline
শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ অন্তত ৭০ শ্রমিক, একদিনের সাধারণ ছুটি ঘোষণা দেশীয় ফলের আয়োজনে শ্রীপুরে বাংলাদেশ বুলেটিনের বর্ষপূর্তি উদযাপন কালিয়াকৈরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্রাজিলের পরাজয়ের পর কুষ্টিয়ায় তরুণের আত্মহত্যা জাতীয় পল্লী উন্নয়ন দিবসে শ্রীপুরে র‍্যালি, আলোচনা সভা, ঋণ ও গাছের চারা বিতরণ শ্রীপুরে ঐতিহাসিক ওয়াদ্দার দিঘি ভরাটের অভিযোগ, তদন্ত ও সংরক্ষণের দাবি শ্রীপুরে পাঁচ গ্রামীণ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থানের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে গণমিছিল-সমাবেশ দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা: লায়ন মোঃ গনি মিয়া বাবুল

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে শ্রীপুরে র‍্যালি, আলোচনা সভা, ঋণ ও গাছের চারা বিতরণ

Reporter Name / ৯ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং সমবায়ীদের মাঝে ঋণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শ্রীপুরের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভুঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম। তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায়ভিত্তিক কর্মকাণ্ড এবং পল্লী উন্নয়নের বিকল্প নেই। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউসিসিএর চেয়ারম্যান মাহফুল হাসান হান্নান, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফ হোসেনসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা।

আলোচনা সভা শেষে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে সমবায়ীদের মাঝে ঋণ বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা পল্লী উন্নয়ন, সমবায় কার্যক্রম সম্প্রসারণ এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা