• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
Headline
কালীগঞ্জের মেয়ের বিশ্বজয়, গ্লাসগো থেকে চিকিৎসক হিসেবে নতুন যাত্রা যুব সমাজকে মৎস্য খাতে উদ্যোক্তা হওয়ার আহ্বান- প্রতিমন্ত্রী টুকুর হযরত শাহজালাল মাজারে চলছে ডেগ দানবাক্সের টাকা গণনা বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরমী ইউনিয়ন কর্মীর সম্মেলনে চেয়ারম্যান এবং মেম্বারদের প্রার্থিতা ঘোষণা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্লাস্টারের নামে অর্থ দাবির অভিযোগ শ্রীপুরে ককটেল ফাটিয়ে মিছিলের চেষ্টা, ধাওয়া খেয়ে আটক ৬ ছাত্রলীগ কর্মী শ্রীপুরের কৃতি সন্তান দেলোয়ার হোসেন যুগ্ম সচিব পদে পদোন্নতি শ্রীপুরে পৃথক অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বর্ষা: লায়ন মোঃ গনি মিয়া বাবুল কাঁঠালভিত্তিক শিল্পের বিকাশে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়:লায়ন মোঃ গনি মিয়া বাবুল

শ্রীপুরে ককটেল ফাটিয়ে মিছিলের চেষ্টা, ধাওয়া খেয়ে আটক ৬ ছাত্রলীগ কর্মী

Reporter Name / ৭ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিলের চেষ্টার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।শুক্রবার(১০ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার শ্রীপুর-সাতখামাইর আঞ্চলিক সড়কের দূর্লভপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে অন্যরা পালিয়ে গেলেও ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাসও জব্দ করা হয়।
আটকরা হলেন,ময়মনসিংহ জেলার পাগলা থানার দক্ষিণ হারিনা গ্রামের মো. সামসুলের ছেলে মো. রাজু (২৩), একই গ্রামের মো. রফিকের ছেলে মো. তানজিম (১৪), গাভীশিমুল গ্রামের মো. চান মিয়ার ছেলে মো. ওয়ালি ইসলাম (৩২), কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার মাদাখোলা গ্রামের মো. আলমগীরের ছেলে মো. রাববি (১৯), চরবিশ্বনাথপুর গ্রামের মো. ফরিদের ছেলে মো. ইমন (২০) এবং একই গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে মো. মোবারিছ (২০)।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে একটি বাস ও দুটি হাইয়েস মাইক্রোবাসে করে অর্ধশতাধিক যুবক দূর্লভপুর এলাকায় আসে। তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানার নিয়ে শ্রীপুর-সাতখামাইর আঞ্চলিক সড়কে মিছিলের চেষ্টা করে। খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ধাওয়া দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এ সময় ছয়জনকে আটক করা সম্ভব হলেও অন্যরা একটি বাস ও একটি হাইয়েস মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা ঘটনাস্থলে থাকা একটি হাইয়েস মাইক্রোবাসে ভাঙচুর চালায়।
বরমী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আক্তারুজ্জামান শামীম বলেন, পার্শ্ববর্তী ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলা থেকে অর্ধশতাধিক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী মিছিল করতে এসেছিল। তারা ককটেল ফাটিয়ে ব্যানার নিয়ে মিছিলের চেষ্টা করলে দলীয় নেতাকর্মীদের নিয়ে তাদের ধাওয়া করা হয়। ঘটনাস্থল থেকে ছয়জন, একটি ব্যানার ও একটি হাইয়েস মাইক্রোবাস আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, দূর্লভপুর এলাকায় মিছিল করতে আসা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয়জনকে স্থানীয় জনতা আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা