• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Headline
বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের নতুন নেতৃত্বে তোফাজ্জল, সভাপতি উজ্জ্বল গাজীপুর আদালত থেকে পালাল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সম্রাট, গ্রেপ্তারে মাঠে পুলিশের একাধিক টিম ভালুকার এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে বিএনপির শোকজ কালীগঞ্জে বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে যুবকের মৃত্যু চুরির অভিযোগে আটক যুবককে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ছেড়ে দিলেন এলাকাবাসী শ্রীপুরে জামায়াতের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত কালীগঞ্জে মাদকবিরোধী আন্দোলন ঘিরে উত্তেজনা, গুলিবর্ষণ, কারাগারে স্বেচ্ছাসেবক দল নেতা  শিশুদের মানবিক গুণাবলি জাগ্রত করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা: লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে ছয়টি মাঠে ফুটবল বিতরণ, তরুণদের খেলাধুলায় উৎসাহ দিতে জামায়াত নেতার উদ্যোগ

গাজীপুর আদালত থেকে পালাল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সম্রাট, গ্রেপ্তারে মাঠে পুলিশের একাধিক টিম

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে সম্রাট (২৭) নামে একাধিক মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য কৌশলে পালিয়ে গেছেন।

এ ঘটনায় পুলিশে নতুন করে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে পুনরায় গ্রেপ্তারে একাধিক টিম অভিযান চালাচ্ছে।

সোমবার (২০ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

পুলিশ জানায়, রোববার রাতে সম্রাটকে গ্রেপ্তার করা হয়। পরদিন সোমবার দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে গাজীপুর আদালতের গারদখানায় নেওয়া হয়। সেখানে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে তাকে বুঝিয়ে দিয়ে কাগজপত্রের আনুষ্ঠানিকতা চলাকালে সুযোগ বুঝে হঠাৎ দৌড়ে পালিয়ে যান তিনি।

পালিয়ে যাওয়া সম্রাট জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার তাত্তাপাড়া গ্রামের মো. দুলাল মন্ডলের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানার তারগাছ-বড়বাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশের তথ্যমতে, তিনি একাধিক মামলার আসামি এবং আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

এ ঘটনায় পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি বিষয়টি আদালতকে অবহিত করা হয়েছে।
জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা