• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
Headline
গাজীপুর আদালত থেকে পালাল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সম্রাট, গ্রেপ্তারে মাঠে পুলিশের একাধিক টিম ভালুকার এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে বিএনপির শোকজ কালীগঞ্জে বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে যুবকের মৃত্যু চুরির অভিযোগে আটক যুবককে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ছেড়ে দিলেন এলাকাবাসী শ্রীপুরে জামায়াতের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত কালীগঞ্জে মাদকবিরোধী আন্দোলন ঘিরে উত্তেজনা, গুলিবর্ষণ, কারাগারে স্বেচ্ছাসেবক দল নেতা  শিশুদের মানবিক গুণাবলি জাগ্রত করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা: লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে ছয়টি মাঠে ফুটবল বিতরণ, তরুণদের খেলাধুলায় উৎসাহ দিতে জামায়াত নেতার উদ্যোগ শ্রীপুরে জামিনে মুক্ত আসামিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ

শ্রীপুরে জামায়াতের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা যুব বিভাগের উদ্যোগে মাওনা ইউনিয়ন একাদশ ও গাজীপুর ইউনিয়ন একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৮টায় উপজেলার কপিটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও সৌহার্দ্য বৃদ্ধি করতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী, ক্রীড়াপ্রেমী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খেলাটি দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে এবং উৎসবমুখর পরিবেশে ম্যাচটি অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা