• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
Headline
কালিয়াকৈরে আওয়ামীলীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সভা ভালুকায় জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় মা-মেয়েকে মারধর ও শ্লীলতাহানি খাদ্যের অপচয়রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ : লায়ন মোঃ গনি মিয়া বাবুল কাপাসিয়ায় জ্বরের প্রকোপ, ৭ দিনে ডেঙ্গু শনাক্ত ৭৪ ভালুকায় নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার কালিয়াকৈরে অপকর্ম  বন্ধের দাবিতে মানববন্ধন  ও প্রতিবাদ সভা  ডিগ্রি ১ম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষার তারিখ পরিবর্তন শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ তাহমিনা নামে এক নারী গ্রেপ্তার গফরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে লুটপাট, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর  হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

শ্রীপুরে বিভিন্ন মাঠে ফুটবল বিতরণ করলেন জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী

Reporter Name / ৪৬ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর (গাজীপুর):গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের বিভিন্ন গ্রামে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবল বিতরণ করা হয়েছে।

শনিবার উপজেলার গোসিংগা ইউনিয়নের পেলাইদ, খোজেখানি, সাভারচালা ও লতিফপুর গ্রামের বিভিন্ন খেলার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শ্রীপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান খান এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ-এর পক্ষ থেকে স্থানীয় খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়।

এ সময় আয়োজকরা বলেন, তরুণ সমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই যুবসমাজকে মাঠমুখী করতে এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ফুটবল পেয়ে স্থানীয় খেলোয়াড়রা আনন্দ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জামায়াতে ইসলামীর নেতাকর্মী, ক্রীড়াপ্রেমী ও এলাকার তরুণরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা