• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Headline
লোকসংগীতে বিটিভির ‘ক’ শ্রেণির শিল্পী হলেন রোজিনা আক্তার বাল্যবিবাহ প্রতিরোধের নামে অর্থ আদায়ের অভিযোগ,শ্রীপুরে আশিকের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তে প্রশাসন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপাসিয়ায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে  দুটি বসতবাড়ি পুড়ে ছাই  পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন শ্রীপুরে রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ, বৃদ্ধকে হুমকি রেজিস্টারে কম, গুদামে বেশি সার: কালীগঞ্জে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে  ঝটিকা  মিছিল  শ্রীপুরে বনভূমি রেজিস্ট্রির অভিযোগ অস্বীকার, তথ্য-রেকর্ড যাচাই করেই দলিল সম্পাদন করা হয়েছে মাছের উৎপাদন বাড়লেই শক্ত হবে অর্থনীতি, জলাশয় রক্ষার আহ্বান

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপাসিয়ায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ

Reporter Name / ১০৪ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

কাপাসিয়া (গাজীপুর)  প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়েছে। ৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলা বিএনপির উদ্যোগে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং কাপাসিয়া বাজার খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীতে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।

উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় অন্যান্যের মাঝে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন, সাবেক আহ্বায়ক আব্দুল করিম বেপারী, বিএনপি নেতা এম এ হাসেম চৌধুরী, জেলা বিএনপি নেতা আফজাল হোসাইন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা বিএনপি নেতা আজগর হোসেন খান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, সহকারী এটুর্ণী জেনারেল অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, ওলামা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা