• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Headline
জাংগালিয়া বাজারে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ভালুকায় ভাড়ায় নেওয়া গাড়ি অন্যত্র বিক্রির অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি ডেঙ্গু প্রতিরোধে শ্রীপুরে পৌরসভা ও বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান শ্রীপুরে বোলতার কামড়ে দুর্গাপূজা কমিটির সাবেক সম্পাদকের মৃত্যু দক্ষিণ গফরগাঁওয়ে বিদ্যালয়ের সভাপতি পদে শহীদ উল্লাহকে সমর্থন শ্রীপুরে বিকাশ এজেন্টের গাড়িতে গুলি, ৩ কোটি টাকা ছিনতাই সাফারি পার্ক থেকে দুই লেমুর চুরির ঘটনায় তদন্ত চলছে: পরিবেশমন্ত্রী শ্রীপুরে জামায়াতের মেম্বার প্রার্থী মুজাহিদুল ইসলাম কালীগঞ্জে গোয়ালঘরে জবাই করে ষাঁড়ের মাংস নিয়ে যাওয়ার অভিযোগ শীতলক্ষ্যার তীরে বালু ভরাটের আয়োজন, জব্দ ৫০ হাজার ঘনফুট

শ্রীপুরে বোলতার কামড়ে দুর্গাপূজা কমিটির সাবেক সম্পাদকের মৃত্যু

Reporter Name / ৪৪ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বোলতার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় স্বপন দাস (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ১১টার দিকে ঢাকার উত্তরায় শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী রত্না দাসও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
নিহত স্বপন দাস শ্রীপুর পৌর বাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক। তিনি প্রয়াত নরেন্দ্র দাসের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭টার দিকে নিজ বাড়ির পাশে বাঁশ কাটতে যান স্বপন দাস। এ সময় বোলতার চাক ভেঙে গেলে বোলতাগুলো ছড়িয়ে পড়ে। এতে স্বপন দাস, তাঁর স্ত্রী রত্না দাস ও ভাগনে সজীব দাসসহ আশপাশে থাকা কয়েকজন বোলতার কামড়ের শিকার হন।
পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্বপন দাস ও তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁকে ঢাকার উত্তরার শিন শিন জাপান মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে স্বপন দাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তাঁর ভাতিজা কৃষ্ণ বাসফোর। তিনি জানান, বোলতার কামড়ে স্বপন দাস গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। হাসপাতালে নেওয়ার পর তাঁকে উন্নত চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। তাঁর স্ত্রী রত্না দাস বর্তমানে আইসিইউতে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
স্বপন দাসের মৃত্যুর খবরে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর স্বজন, পরিচিতজন ও স্থানীয়রা শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা