• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির নিয়ে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা কাপাসিয়ায় গ্রাম আদালত কার্যক্রম জোরদারে মতবিনিময় সভা শ্রীপুরে বিচ্ছিন্ন করা হলো অবৈধ গ্যাস সংযোগ, বাড়ির মালিককে লাখ টাকা জরিমানা ভালুকায় অবৈধ চিকিৎসাসেবা, হোমিও হল সিলগালা ভালুকায় ফিসারিতে সাঁতার কাটতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু শ্রীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি অর্থবছরে সারাদেশে সুবিধা পাবেন ৪০ লাখ নারী জাংগালিয়া বাজারে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ভালুকায় ভাড়ায় নেওয়া গাড়ি অন্যত্র বিক্রির অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি ডেঙ্গু প্রতিরোধে শ্রীপুরে পৌরসভা ও বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান শ্রীপুরে বোলতার কামড়ে দুর্গাপূজা কমিটির সাবেক সম্পাদকের মৃত্যু

কালীগঞ্জে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির নিয়ে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: ঘর থেকেই শুরু করি, দুর্যোগ-সহনশীল দেশ গড়ি’- প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

দিবসটির কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগের ঝুঁকি কমাতে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও প্রস্তুতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে দুর্যোগবিষয়ক সচেতনতা বাড়বে এবং দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত প্রস্তুতি আরও জোরদার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা