• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে জমির কাঁচা ধান কেটে ফেলার অভিযোগ শ্বশুরকে ৪৮ লাখ টাকা ধার, ফেরত চাইতেই গৃহবধূ ও স্বামীকে মারধর করে বসতবাড়িতে তালা দেওয়ার অভিযোগ শ্যালকের স্ত্রীকে নিয়ে পলায়ন,  বিদ্যালয়ের দপ্তরীর অপসারণের দাবিতে মানববন্ধন শ্রীপুরে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস, শিক্ষার পথে দৃষ্টান্ত গড়লেন ইউপি সদস্য আমিনুল কালীগঞ্জে কলেজশিক্ষার্থী মৃত্যুর পরদিন উদ্ধার আরেকজনের মরদেহ কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ  শ্রীপুরে আইইএস মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ৫৪৫ শিক্ষার্থী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের আনন্দ মিছিল ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ দশমিনায় ৩৪ বছর ধরে বসবাসরত ভূমিহীনদের খাসজমি বন্দোবস্তের দাবি

শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে জমির কাঁচা ধান কেটে ফেলার অভিযোগ

Reporter Name / ২৭ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে জমি থেকে প্রায় আধা বিঘা জমির অপরিপক্ব ধান কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে মফিজ উদ্দিন (৪২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় প্রতিবাদ করতে গেলে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। এতে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন ভুক্তভোগী বৃদ্ধ মো. আব্দুল মোতালিব।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার বরমী ইউনিয়নের শিমুলতলী (মুদিবাড়ী) এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মফিজ উদ্দিন ওই এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে।
ভুক্তভোগী আব্দুল মোতালিবের অভিযোগ, অভিযুক্ত মফিজ উদ্দিন তাঁর মেয়ে আসমা আক্তারের সাবেক স্বামী। প্রায় তিন বছর আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে।
এর আগে মফিজ উদ্দিন তাঁদের গৃহপালিত গরু-ছাগল নিয়ে যাওয়া এবং খড়ের পালায় আগুন দেওয়ার মতো ঘটনাও ঘটিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে বলা হয়, গত ২ নভেম্বর সকাল ১০টার দিকে মেয়ে আসমা আক্তার তাঁর নাতনির সঙ্গে মুঠোফোনে কথা বলার সময় মফিজ উদ্দিন তাঁকে হত্যার হুমকি দেন।
এরই ধারাবাহিকতায় ওই দিন দিবাগত রাতে অভিযুক্ত মফিজ উদ্দিন ও তাঁর সঙ্গে থাকা অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে আব্দুল মোতালিবের মালিকানাধীন জমির প্রায় আধা বিঘা অপরিপক্ব ধান কেটে নষ্ট করে দেন। এতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
আব্দুল মোতালিব জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে জমিতে ওষুধ দিতে গিয়ে ধান কেটে নষ্ট করার বিষয়টি তাঁর নজরে আসে।
পরে এ বিষয়ে অভিযুক্তকে জিজ্ঞাসা করলে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে হত্যার পর লাশ গুম করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে অভিযুক্ত মফিজ উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আব্দুল মোতালিব। এ বিষয়ে তিনি শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত মফিজ উদ্দিনের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা