• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে নারীদের উত্ত্যক্তের অভিযোগে ইভটিজার আটক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, উত্তেজনার মধ্যে বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ফেসবুকে ভাইরাল সংবাদের পর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মিলন বাংলাদেশ আনসার  ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬ তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত  সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কবিতা, ঈদুল আজহা, লেখক লায়ন মোঃ গনি মিয়া বাবুল মাওনা চৌরাস্তা যানজটমুক্ত রাখতে প্রশাসনের সমন্বিত উদ্যোগ, বাড়ছে নজরদারি ও পুলিশ মোতায়েন মুশফিকের ঐতিহাসিক মাইলফলক, পাকিস্তানকে জিততে হলে গড়তে হবে বিশ্বরেকর্ড কালীগঞ্জে মধ্যরাতের ঘূর্ণিঝড়ে তছনছ আওড়াখালি বাজার, ক্ষতিগ্রস্ত মাদ্রাসা ও ব্যবসাপ্রতিষ্ঠান কালীগঞ্জ পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়নে পরামর্শ সভা 

কালীগঞ্জে নারীদের উত্ত্যক্তের অভিযোগে ইভটিজার আটক

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :গাজীপুরের কালীগঞ্জে স্কুল-কলেজগামী ছাত্রী, মিল-ফ্যাক্টরিতে কর্মরত নারী এবং পথচারী মহিলাদের সঙ্গে দীর্ঘদিন ধরে অশ্লীল আচরণ ও ইভটিজিংয়ের অভিযোগে মফিজ উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বুধবার (২০ মে) বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর গ্রামের মনসাতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।
আটক মফিজ উদ্দিন উপজেলার বক্তারপুর ইউনিয়নের ভাটিরা গ্রামের আফসার উদ্দিনের ছেলে।
স্থানীয় ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মফিজ উদ্দিন বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় নারীদের যাতায়াতের পথে অবস্থান নিয়ে প্যান্ট খুলে অশ্লীল অঙ্গভঙ্গি করতেন। তার এমন কাণ্ডে স্কুল-কলেজের ছাত্রী ও কর্মজীবী নারীরা চরম বিব্রত ও আতঙ্কের মধ্যে চলাচল করছিলেন। বুধবার বিকেলেও একই ধরনের আচরণ করলে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করেন।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, নারী ও শিশুদের নিরাপত্তার বিরুদ্ধে এ ধরনের ন্যাক্কারজনক অপরাধের কোনো ছাড় নেই। বিষয়টি উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত বিচার নিশ্চিত করার চেষ্টা চলছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, অপরাধী যে-ই হোক, কালীগঞ্জে এ ধরনের অসামাজিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। তবে কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানাচ্ছি। অপরাধীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়াই সচেতন নাগরিকের দায়িত্ব।
পুলিশের পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে ওসি বলেন, সমাজের সম্মিলিত সচেতনতা ছাড়া এ ধরনের অপরাধ পুরোপুরি রোধ করা সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা