• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Headline
মানসম্মত শিক্ষা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে শ্রীপুরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সমাবেশ মাদকমুক্ত সমাজের প্রত্যয়ে শ্রীপুরে তারুণ্যের ঐক্য ফাউন্ডেশনের মানববন্ধন কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক-২ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গাজীপুরে বিএনপির বিজয় মিছিল শ্রীপুরে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে মধ্যরাতের শ্রদ্ধাঞ্জলি কলমের দামে ২৪ গুণ পার্থক্য, শ্রীপুর পৌরসভার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন  শ্রীপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত- ৫ দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে বিদ্যালয়ে চালু হলো সততার দোকান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‍্যালি আলোচনা সভা ও সপ্তাহব্যাপী কর্মসূচি সরকারি বরাদ্দের দুই বছর পরও টাকা পায়নি কোনো শিক্ষার্থী, টাকা উত্তোলনের অভিযোগ শ্রীপুর শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে 

কালীগঞ্জে মধ্যরাতের ঘূর্ণিঝড়ে তছনছ আওড়াখালি বাজার, ক্ষতিগ্রস্ত মাদ্রাসা ও ব্যবসাপ্রতিষ্ঠান

Reporter Name / ৫৯ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালি বাজার এলাকায় রবিবার (১৭ মে) দিবাগত গভীর রাতে ভয়াবহ ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে একটি হাফিজিয়া মাদ্রাসার টিনের চাল উড়ে গেছে, ভেঙে পড়েছে দেয়াল, ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি দোকানপাট এবং উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। এতে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
সোমবার (১৮ মে) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, আওড়াখালি বাজার ব্রিজ সংলগ্ন মতিউর রহমান আকন্দের ভবনের তৃতীয় তলায় অবস্থিত মাদ্রাসাতুল নূর আল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার টিনের চাল ঝড়ে উড়ে পাশের খাদে গিয়ে পড়ে। ভবনের চারপাশের ইটের দেয়ালও ভেঙে গুঁড়িয়ে গেছে।
এছাড়া বাজারের একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের টিনের চাল উড়ে গেছে। বিভিন্ন সড়কে গাছপালা ভেঙে পড়ে থাকায় রাত থেকেই পুরো জাঙ্গালিয়া এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
মাদ্রাসার পরিচালক মাওলানা জাকির হোসেন বলেন, “আমাদের প্রতিষ্ঠানের আরেকটি ক্যাম্পাস বাজারের দক্ষিণ পাশে রয়েছে। রাতে অধিকাংশ শিক্ষার্থী সেখানে অবস্থান করছিল। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। আল্লাহর অশেষ রহমতে কোনো শিক্ষার্থী হতাহত হয়নি।”
আজমতপুর গ্রামের বাসিন্দা ফয়জুল্লাহ খান বলেন, “সকালে বাজারে এসে দেখি বেশ কয়েকটি দোকানের চাল উড়ে গেছে। মাদ্রাসাটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার ৩৮ বছরের জীবনে এমন ভয়াবহ ঝড় দেখিনি।”
আওড়াখালি বাজারের ব্যবসায়ী ডা. হেলাল উদ্দিন বলেন, “রাত আড়াইটার দিকে ঝড়ো বাতাস ও বজ্রপাতের শব্দে ঘুম ভেঙে যায়। প্রচণ্ড ঝড়ে আমার বড় ভাইয়ের দোকানের চাল উড়ে গেছে। বাজারের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।”
বড়াইয়া গ্রামের আনিসুর রহমান জানান, ঝড়ের সময় তার বাড়ির পাশের একটি বড় গাছ সড়কের ওপর পড়ে যায়। এতে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে স্থানীয়রা গাছ সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক আবুল হোসেন আকাশ বলেন, “ঘটনার খবর পেয়েছি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তালিকা প্রস্তুত করা হবে। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।”
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম বলেন, ক্ষয়ক্ষতির বিষয়টি আমরা জেনেছি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। সরকারি নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা