• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Headline
কালিয়াকৈরে আওয়ামীলীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সভা ভালুকায় জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় মা-মেয়েকে মারধর ও শ্লীলতাহানি খাদ্যের অপচয়রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ : লায়ন মোঃ গনি মিয়া বাবুল কাপাসিয়ায় জ্বরের প্রকোপ, ৭ দিনে ডেঙ্গু শনাক্ত ৭৪ ভালুকায় নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার কালিয়াকৈরে অপকর্ম  বন্ধের দাবিতে মানববন্ধন  ও প্রতিবাদ সভা  ডিগ্রি ১ম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষার তারিখ পরিবর্তন শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ তাহমিনা নামে এক নারী গ্রেপ্তার গফরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে লুটপাট, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর  হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে বিদ্যালয়ে চালু হলো সততার দোকান

Reporter Name / ১০২ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুর উপজেলার গলদাপাড়া নিয়ামত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তুলতে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে বিদ্যালয় প্রাঙ্গণে দুর্নীতিবিরোধী আলোচনা সভা ও ‘সততা স্টোর’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের আয়োজন করে গলদাপাড়া নিয়ামত আলী উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সেলিম মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাঈদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কমিটির সদস্য ও লেখক রানা মাসুদ এবং পরিবেশকর্মী খোরশেদ আলম। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিশু-কিশোরদের মধ্যে সততা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। বিদ্যালয়ভিত্তিক সততা স্টোর শিক্ষার্থীদের আত্মনিয়ন্ত্রণ, জবাবদিহিতা এবং সততার অনুশীলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে সততা স্টোর-এর উদ্বোধন করা হয়। পরে শিক্ষার্থীরা স্টোর থেকে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করে নির্ধারিত মূল্য নিজ উদ্যোগে পরিশোধের মাধ্যমে সততার চর্চায় অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা