• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
Headline
সরকারি রাস্তার ইট তুলে ড্রেন নির্মাণ, চরম ভোগান্তিতে হাজারো মানুষ জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ শ্রীপুর পৌরসভার ৯৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ছয় বিশ্বকাপে ১৮ গোলের নতুন মহাকাব্য রচনা করে ফুটবল বিশ্বকে আবারও মুগ্ধ করলেন ইতিহাসের সর্বকালের সেরা আর্জেন্টাইন জাদুকর মেসি শ্রীপুরে আ.লীগ নেতা আটকের ১৩ ঘণ্টা পর ‘বিএনপি কর্মী’ পরিচয়ে মুক্ত  কাঁঠালভিত্তিক শিল্প গড়ে তুলতে কার্যকর উদ্যোগ প্রয়োজন: লায়ন গনি মিয়া বাবুল কালীগঞ্জে মাটি ব্যবসায়ীর জরিমানা, ইয়াবাসহ যুবকের জেল বালতির পানিতে আড়াই বছরের আরিশাকে ডুবিয়ে হত্যার অভিযোগ, কিশোরীর আত্মসমর্পণ শ্রীপুরে পাঁচটি বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ভালুকায় ৪০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

ভালুকায় হোটেল ও মিষ্টি তৈরির কারখানায় অভিযান

Reporter Name / ৯০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ভালুকা পৌরএলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে সিটি গার্ডেন হোটেল ও আদি ধামরায় মিষ্টি তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জেলা স্যানেটারী ইন্সপেক্টর মো: শামছুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভালুকা নতুন বাসস্ট্যান্ডে অবস্থিত সিটি গার্ডেন হোটেল ও আদি ধামরায় মিষ্টান্ন ভান্ডার কারখানায় গিয়ে খাদ্যের মান, পরিবেশ ও স্বাস্থ্যবিধি পরিদর্শন করা হয়। এসময় প্রতিষ্ঠানে নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, বাসি খাবার সংরক্ষণ এবং অনুমোদনবিহীন উপায়ে মিষ্টি তৈরির অভিযোগ পাওয়া যায়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ময়মনসিংহ জেলা স্যানেটারী ইন্সপেক্টর শামছুল আলম জানান, মিষ্টির কারখানা ও হোটেলে জনস্বাস্থের জন্য হুমকি এমন অনেক উপাদন পাওয়া গেছে। বিষেশ করে মিষ্টি কারখানায় চরম অব্যবস্থাপনা এ মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল পাওয়া গেছে। সিটি গার্ডেন হোটেলে নিষিদ্ধ টেস্টি সল্ট, ফ্রিজে রক্তজমাট বাঁধা ও রান্না করা জীবানুযুক্ত কাঁচা খাবর পাওয়া গেছে, এমনকি হোটেল চানানোর জন্য যেসব কাগজপত্র দরকার, তাও নেই। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এসময় উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর শামসুল ইসলাম রমিজ ও পৌর ইন্সপেক্টর শাহাব উদ্দিন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা