• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে শুরু সপ্তাহব্যাপী পৌরকর মেলা শ্রীপুরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ পাটের মোড়ক ব্যবহার না করায় কালীগঞ্জে দুই ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে সেলিম শেখ-এমদাদুল হক- এস এম জহিরুল ইসলাম  কালিয়াকৈরে পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল স্মৃতি পদক পেলেন সাহিত্যিক লায়ন মোঃ গনি মিয়া বাবুল এক যুগের জলাবদ্ধতা নিরসনে শ্রীপুরে ১৯ লাখ টাকার রাস্তা-ড্রেন প্রকল্প উদ্বোধন নয় বছর ধরে শয্যাশায়ী মুন্নি, হাতের টিউমার অপারেশনে প্রয়োজন ২ লাখ টাকা শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিলেন বাবা কালিয়াকৈরে ইয়াবাসহ মাদক কারবারি আটক 

একটু বৃষ্টিতেই মাওনা চৌরাস্তায় হাঁটু পানি, চরম দুর্ভোগে জনজীবন

Reporter Name / ২২ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুর উপজেলার ব্যস্ততম এলাকা মাওনা চৌরাস্তা যেন সামান্য বৃষ্টিতেই পরিণত হচ্ছে জলাবদ্ধতার নগরীতে। অল্প সময়ের বৃষ্টিতেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ এই পয়েন্টে সৃষ্টিতে হচ্ছে হাঁটু সমান পানি, ফলে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী, যাত্রী, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা।

রোববার(২৪ মে) দুপুরে সামান্য বৃষ্টিতে মাওনা চৌরাস্তা, শ্রীপুরমুখী সড়কের প্রবেশমুখ, কালিয়াকৈর আঞ্চলিক সড়ক,পল্লী বিদ্যুৎ মোড়সহ আশপাশের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। কিছুক্ষণের মধ্যেই সড়কের একাধিক অংশ তলিয়ে গিয়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। অনেক যানবাহন পানিতে বিকল হয়ে পড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।
সরেজমিনে দেখা যায়, চৌরাস্তার বিভিন্ন স্থানে হাঁটু পানি জমে থাকায় মানুষকে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও নারী যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলেও দেখা দেয় মারাত্মক ঝুঁকি।
স্থানীয় ব্যবসায়ী মাহবুল আলম বলেন, বৃষ্টি হলেই দোকানের সামনে পানি উঠে যায়। বছরের পর বছর একই সমস্যা থাকলেও স্থায়ী কোনো সমাধান হয়নি।
ঢাকাগামী যাত্রী সাইফুল ইসলাম বলেন, সামান্য বৃষ্টিতে যদি এমন অবস্থা হয়, তাহলে বর্ষায় কী হবে ভাবতেই ভয় লাগে।
কাচা বাজারের সামনে সিএনজি চালক আলাল মিয়া জানান, পানির নিচে রাস্তার গর্ত বোঝা যায় না। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। যানবাহন বিকল হয়ে গেলে যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না করা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে থাকার কারণেই সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অনেকের মতে, ফ্লাইওভারের নিচে জমে থাকা বর্জ্য পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে।
একাবাসী বলছেন, মাওনা চৌরাস্তা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও ব্যস্ত যোগাযোগ কেন্দ্র হলেও এখানে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে দুর্ভোগ বাড়ছে। নিয়মিত ড্রেন পরিষ্কার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা তাদের।
এ বিষয়ে শ্রীপুর পৌর প্রশাসক নাহিদ ভুইঁয়া বলেন, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা